ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

যশোরে ভারতীয় ভিসা কেন্দ্র চালুর দাবি


সুমন হোসাইন, শার্শা photo সুমন হোসাইন, শার্শা
প্রকাশিত: ১৯-৮-২০২৬ দুপুর ২:৪৫

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী যশোর জেলার বেনাপোল থেকে ভারতের কলকাতা শহরের দূরত্ব মাত্র ৮৪ কিলোমিটার। ১৭৮১ সালে গঠিত এই জেলাটি শুধু বাংলাদেশেরই নয়, বরং সমগ্র উপমহাদেশের অন্যতম প্রাচীন প্রশাসনিক অঞ্চল হিসেবে পরিচিত। একই সাথে দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দর এই জেলায় অবস্থিত। বাংলাদেশ থেকে ভারতে যোগাযোগ ব্যবস্থাও অন্য যেকোনো বন্দর থেকে উন্নত হওয়ার কারনে ব্যবসা, চিকিৎসা ও ভ্রমনে বেনাপোল বন্দর ব্যবহার করেন ব্যবসায়ীরা। তবে যশোরের ভারতীয় ভিসা কেন্দ বন্ধ থাকায় ভিসা প্রাথীরা পড়েছে চরম বিপাকে।  
সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর নিরাপত্তাজনিত কারণে ভারত সরকার ভ্রমন ভিসা বন্ধ করে দেই। সাথে সাথে বন্ধ করে দেই জেলা শহরে অবস্থিত সকল ভিসা সেন্টার গুলো। তবে দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর গত (২৮ জুন)-২৬ থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন (টুরিস্ট) ভিসা চালু করেছে ভারত সরকার। কিন্তু জেলা শহরের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভ্যাক) গুলো এখনও খুলেনি। শুধু মাত্র ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভ্যাক) এই পর্যটন ভিসার আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু করেছে। তবে জেলা শহরের ভিসা আবেদন কেন্দ্রে (আইভ্যাক) বন্ধ থাকার কারনে ভোগান্তি পোহাতে হচ্ছে ভারতীয় ভিসা প্রার্থীদের। 
স্থানীয়রা জানান, দেশের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী যশোরের ভারতীয় ভিসা কেন্দ্র বন্ধ থাকায় বিপাকে পড়েছে ব্যবসায়ী, চিকিৎসা ও ভ্রমন পিপাসু ভিসা প্রার্থীরা। যশোর বাসিদের জন্য বর্তমান ঢাকার যমুনা ফিউচার পার্ক কেন্দ্রে আবেদন জমা দিতে হচ্ছে। ফলে সময় ও দীর্ঘ পথ ভিসা প্রার্থীদের জন্য বাঁধা হয়ে দাড়িয়েছে। দেশের প্রাণকেন্দ্র যশোর ভিসা সেন্টার খুলে দিলে যশোর, মাগুরা, নড়াইল, ঝিনাইদহর নাগরিকরা এখানে আবেদন জমা দিতে পারবে। এতে বৃহৎ যশোর অঞ্চলের মানুষের ব্যবসার বাণিজ্যের সুবিধা বাড়বে। .
ভিসাপ্রার্থী মফিজুর রহমান জানান, অসুস্থ মায়ের চিকিৎসার জন্য ভারতের ভেলরের-সিএমসি হাসপাতালে নিয়ে যেতে হবে। কিন্তু যশোর ভিসা সেন্টার বন্ধ থাকার করনে ভিসা করতে পারছেন না। যশোরে বসবাসকারী ভিসা প্রার্থীদের ঢাকায় জমা দিতে হচ্ছে,অসুস্থ মাকে নিয়ে ঢাকায় যাওয়া সম্ভব না। তাছাড়া ঢাকায় যাতাযাত ও ভিসা করতে যে পরিমান খরচ যশোর ভিসা সেন্টার খুললে সে টাকায় বারতে চিকিৎসা শেষ করে দেশে ফেরা যাবে। যশোর ভিসা সেন্টার খুলে দিলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ কৃতজ্ঞ থাকবে। 
ভারতীয় ভিসা প্রার্থী হাজেরা খাতুন জানান, সন্তানদের পরীক্ষার পর ভ্রমন ভিসা নিয়ে আগামী নভেম্বরের শেষের দিকে কাশ্মীর যাবার ইচ্ছা ছিলো। কিন্তু ভ্রমন ভিসা চালু হলেও যশোরের ভিসা সেন্টার বন্ধ থাকার কারনে ভিসা আবেদন করতে পারছি না। যশোর ভারতীয় ভিসা সেন্টার খোলার অপেক্ষায় দিন গুনছি। 
বেনাপোল বন্দর ব্যবসায়ীরা জানান, স্থলপথে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ব্যবসা-বাণিজ্যের প্রায় সিংহভাগ বেনাপোল-পেট্রাপোলের মধ্যে হয়ে থাকে। এজন্য ২০১৭ সালে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা যশোরে ১২তম ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভিএসি) এর আনুষ্ঠানিকতা শুরু করেন। খুলনা বিভাগের মধ্যে এটা হবে দ্বিতীয় ভিসা আবেদন গ্রহণ কেন্দ্র।  যশোর শহরের মনিহার এলাকার বেগম কমিউনিটি সেন্টার ভাড়া নিয়ে এ ভিসা সেন্টার চালু করা হয়। ৫ আগস্ট এর পর ভিসা সেন্টারটি বন্ধ হয়ে গেলেও এখন পর্যন্ত খোলার কোন উদ্যেগ নেই। দুই দেশের বানিজ্যে সম্প্রসারনে দ্রুত যশোর ভিসা সেন্টার খোলার দাবি জানাচ্ছি।
সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ী ও ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মতিয়ার রহমান জানান, ঐতিহ্যবাহী যশোর অঞ্চলের শত শত মানুষ প্রতিদিন ভারতীয় ভিসার জন্য ঢাকায় যেতে হচ্ছে। এজন্য আমরা বাংলাদেশের নব-নিযুক্ত ভারতের হাইকমিশনারের কাছে যশোরে ভিসা সেন্টার খোলার জন্য দাবি জানিয়েছি। ভিসা সেন্টার দ্রুত খুলে দেওয়ার আশ্বাস দিয়েছেন। 
এদিকে ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দায়িত্ব নেয়ার পর তিনি জানান, পর্যটন ভিসার পাশাপাশি মানবিক কারণে মেডিকেল ভিসা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেয়া হয়েছে এবং পর্যায়ক্রমে দেশের বাকি সব আইভ্যাক কেন্দ্রগুলো চালু করে ভিসা কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক করা হবে।

 

এমএসএম / এমএসএম

বকেয়া বেতন নয়, কারখানা বিক্রির কথা শুনে সড়কে শ্রমিকেরা

যশোরে ভারতীয় ভিসা কেন্দ্র চালুর দাবি

বাগেরহাটে পোষ্য প্রানী প্রদর্শনী-২০২৬ উযযাপন

টাঙ্গাইলের ভাসানী হল এখন অবৈধ ট্রাকস্ট্যান্ডে পরিনত : থমকে গেছে সাংস্কৃতিক কর্মকাণ্ড

শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর এসজে মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যাশিয়ার শহিদুলকে উৎকোচ না দিলে থেমে যায় স্টাফদের বেতন

রাঙ্গামাটিতে দুর্যোগকবলিত ১৪ শত পরিবারকে জেলা পরিষদের খাদ্য সহায়তা

রায়গঞ্জে ১০০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ, ধ্বংস

ভূঞাপুরে দুই নবজাতকের মৃত্যু: তথ্য চাওয়ায় সাংবাদিককে হাত-পা ভাঙার হুমকি

নলুয়াতে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন

পেকুয়ায় শক্তি ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

ইত্তেফাকুল উলামা ত্রিশালের আংশিক কমিটি ঘোষণা

শালিখায় ১৬ পিচ ইয়াবাসহ আটক-১