ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ছবির ভাষায় জয়পুরহাট, বিশ্ব আলোকচিত্র দিবসে কর্মশালা ও প্রদর্শনী


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ১৯-৮-২০২৬ দুপুর ৩:৪১

একটি ছবি হাজার শব্দের চেয়েও শক্তিশালী এই বার্তাকে সামনে রেখে বিশ্ব আলোকচিত্র দিবস-২০২৬ উপলক্ষে জয়পুরহাটে ফটোগ্রাফি কর্মশালা, ছবি প্রদর্শনী ও আলোকচিত্র প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জয়পুরহাট ফটোগ্রাফার সোসাইটির আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা আলোকচিত্র প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতায় অংশ নেওয়া ছবিগুলোর মধ্য থেকে সেরা ৫০টি ছবি বাছাই করে প্রদর্শন করা হয়। পরে স্কুল ও কলেজ পর্যায়ে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের নির্বাচিত করা হয়।

স্কুল পর্যায়ে প্রথম স্থান অর্জন করে নর্থ বেঙ্গল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী রাফিদ হাসান। দ্বিতীয় হয় রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আহনাফ হোসেন।

কলেজ পর্যায়ে প্রথম স্থান অর্জন করে জয়পুরহাট সরকারি কলেজের শিক্ষার্থী মো. ময়নুল হোসেন সাদিক এবং দ্বিতীয় হয় একই কলেজের শিক্ষার্থী মেহজাবিন নাফিশা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসক  আল-মামুন মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান,  জয়পুরহাট প্রেসক্লাবের সেক্রেটারি শামীম কাদীর ও এলিগেন্ট ইভেন্টসের সিইও মো. সালেহুর রহমান সজীব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়পুরহাট ফটোগ্রাফার সোসাইটির সভাপতি মেজবাউল ইসলাম।

এ সময় জেলা প্রশাসক প্রদর্শনী গ্যালারি পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের তোলা বিভিন্ন ছবি দেখেন। তিনি তরুণদের সৃজনশীলতা বিকাশে ফটোগ্রাফির গুরুত্ব তুলে ধরে তাদের এ ধরনের কাজে আরও উৎসাহিত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জয়পুরহাট ফটোগ্রাফার সোসাইটির সদস্য সচিব দেবাশীষ, সদস্য বিপ্লব, রাফি, বাধন মন্ডল, জুলফিকার, বায়েজিদসহ সংগঠনের অন্যান্য সদস্য ও ফটোগ্রাফিপ্রেমীরা।

আয়োজকেরা বলেন, ফটোগ্রাফি শুধু শখের বিষয় নয়, এটি আধুনিক শিল্প ও পেশারও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। একটি ছবির মাধ্যমে মানুষের অনুভূতি, সময়ের ঘটনা ও সমাজের বাস্তবতা সহজেই তুলে ধরা সম্ভব। তরুণদের মধ্যে ফটোগ্রাফির প্রতি আগ্রহ বাড়ানো এবং নতুন প্রতিভাবান আলোকচিত্রীদের উৎসাহিত করতেই এ আয়োজন করা হয়েছে।

জয়পুরহাট ফটোগ্রাফার সোসাইটির আয়োজনে এবং বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির সহ-আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালা ও প্রদর্শনীতে শিক্ষার্থী, ফটোগ্রাফার ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার