কোম্পানীগঞ্জ উপজেলায় ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা ছাত্রদলের সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে উপজেলা ও পৌরসভা ছাত্রদলের নেতাকর্মীরা।
বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজ গেট থেকে মিছিলটি শুরু হয়। পরে নেতাকর্মীদের অংশগ্রহণে আনন্দ মিছিলটি বসুরহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
মিছিলটি শেষে বসুরহাট জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সদ্য ঘোষিত আহ্বায়ক হোসেন মোহাম্মদ এরশাদ, সদস্য সচিব নুর উদ্দিন রুবেল, বসুরহাট পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন সাইফুল এবং সদস্য সচিব মেহেদী হাসান।
এ সময় বক্তারা নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে কোম্পানীগঞ্জ ও বসুরহাট পৌরসভায় ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে সংগঠনকে শক্তিশালী করার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।
উল্লেখ্য, গত সোমবার (১৭ আগস্ট) নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান স্বাক্ষরিত দলীয় প্যাডে কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটি ঘোষণার পরই নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। এরই ধারাবাহিকতায় বুধবার আনন্দ মিছিলের আয়োজন করা হয়।
এমএসএম / এমএসএম
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার
নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ
বোয়ালিয়া মৌজার জমির দলিলে ৯ জাল দাখিলা, রেজিস্ট্রি স্থগিত
কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
রাজারহাটের চর বিদ্যানন্দে জ্বালানি তেলের দামে কৃষকের দুশ্চিন্তা
আত্রাই মহিলা কলেজে নবীনবরণ ও এমপি শেখ রেজাউল ইসলামকে সংবর্ধনা প্রদান
বাকেরগঞ্জে জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজে নবীন বরণ