গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
বরিশালের গৌরনদী উপজেলার যুব উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি ও টেকসই উন্নয়নের লক্ষ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক কর্তৃক বাস্তবায়িত ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সকালে গৌরনদী উপজেলা পরিষদ সভাকক্ষে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা, উপকারভোগী ও আমন্ত্রিত অতিথিদের নিয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভিন, সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, যুব উন্নয়ন কর্মকর্তা বিভাস কুমার এবং গৌরনদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির। ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর রিসান রেজা মো. সাহেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচির ডেপুটি ম্যানেজার রফিকুল ইসলাম, ডিস্ট্রিক্ট ম্যানেজার রূপেশ বিশ্বাস, অ্যাসোসিয়েট অফিসার মো. সুজন মিয়াসহ স্থানীয় ক্ষুদ্রঋণদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও তরুণ উদ্যোক্তারা।
সভার শুরুতে ব্র্যাকের ডিস্ট্রিক্ট ম্যানেজার রূপেশ বিশ্বাস মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পের বিভিন্ন অর্জন তুলে ধরেন। তিনি জানান, এই প্রকল্পের আওতায় গৌরনদীতে মোট ৬টি ব্যাচে ১৫০ জন তরুণ উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যার মধ্যে ১২১ জনই নারী। এসব প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের আর্থিক ব্যবস্থাপনা, ব্যবসা পরিচালনা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে আত্মনির্ভরশীল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ তৈরিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত