ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি


জাহাঙ্গীর আলম টঙ্গী photo জাহাঙ্গীর আলম টঙ্গী
প্রকাশিত: ১৯-৮-২০২৬ দুপুর ৪:২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) বেলা ১২টার দিকে টঙ্গী প্রেসক্লাবের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেরাগআলী এলাকা প্রদক্ষিণ করে টঙ্গী সরকারি কলেজের সামনে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টঙ্গীর বিভিন্ন ওয়ার্ড থেকে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে কাদিয়য়া স্কুল মাঠে জড়ো হন। পরে সেখান থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে টঙ্গী প্রেসক্লাবের সামনে এসে সমবেত হন। নির্ধারিত সময়ে সেখান থেকেই মূল র‌্যালি বের করা হয়। র‌্যালিতে নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। র‌্যালির সামনের সারিতে নারী নেতাকর্মীদের অংশগ্রহণ ছিল বিশেষভাবে দৃষ্টিনন্দন। তারা স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর লেখা সংবলিত গোলাকার আকৃতির আকর্ষণীয় বাঁশের প্রতীকী কাঠামো বুকে ধারণ করে র‌্যালিতে অংশ নেন, যা র‌্যালির সৌন্দর্য ও বৈচিত্র্য বাড়িয়ে দেয়। র‌্যালিতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন স্লোগান দেন এবং সংগঠনের সাংগঠনিক ঐক্য ও শক্তির জানান দেন। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী ও চেরাগআলী এলাকায় উৎসুক মানুষের উপস্থিতিও লক্ষ্য করা যায়। অনুষ্ঠানটির আয়োজন করেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম সাথী। তার আয়োজনে অনুষ্ঠিত র‌্যালিতে টঙ্গীর বিভিন্ন ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। র‌্যালি শেষে টঙ্গী সরকারি কলেজের সামনে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। সিরাজুল ইসলাম সাথী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠার ইতিহাস, সংগঠনের সাংগঠনিক ভূমিকা এবং গণতান্ত্রিক আন্দোলনে নেতাকর্মীদের দায়িত্বের বিভিন্ন দিক তুলে ধরেন। প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনকে কেন্দ্র করে টঙ্গীতে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার