ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
ঢাকার ধামরাইয়ে টায়ার পুড়িয়ে তেল তৈরির একটি অবৈধ কারখানায় অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে কারখানাটির অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নের সুঙ্গর এলাকায় ‘হযরত শাহ আলী টায়ার রিসাইক্লিং’ নামের কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা ও সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়াই ওই কারখানায় পুরোনো টায়ার পুড়িয়ে তেল তৈরি করা হচ্ছিল। এতে সৃষ্ট কালো ধোঁয়া ও বিষাক্ত বর্জ্যের কারণে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছিল। এর আগেও কারখানাটিতে অভিযান পরিচালনা করা হয়েছিল।
পরে পুনরায় অবৈধভাবে কার্যক্রম পরিচালনার অভিযোগে আজ অভিযান চালানো হয়। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস জানান, পরিবেশের ক্ষতি করে এমন অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত