ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৯-৮-২০২৬ বিকাল ৫:৫

সিরাজগঞ্জের রায়গঞ্জে টিটিসি ভবন স্থাপনের স্থান নির্ধারণকে কেন্দ্র করে সংসদ সদস্য ভিপি আয়নুল হকের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ এবং এ ঘটনায় করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে পৌর এলাকার এসএস কমপ্লেক্সের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্থানীয় সমাজকর্মী মো. নাজমুছ সাকিব। এ সময় প্রয়াত বিএনপি নেতা নুর সাঈদ সরকারের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে নাজমুছ সাকিব বলেন, টিটিসি ভবনের স্থান নির্ধারণকে কেন্দ্র করে সংসদ সদস্যের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানানো হচ্ছে। ঘটনার আগে ও পরে জনৈক ফয়সাল বিশ্বাস সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক ও অশালীন বক্তব্য দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করেছেন বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, ঘটনার পর ভুল তথ্যের ভিত্তিতে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তমাল সরকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক উপজেলা আহ্বায়ক শ্রাবণ সরকারসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় নিরপরাধ ব্যক্তিদের আসামি করা হয়েছে দাবি করে তিনি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং নিরপরাধ ব্যক্তিদের হয়রানি বন্ধের দাবি জানান।

নাজমুছ সাকিব মামলাটি প্রত্যাহার অথবা আইনানুগভাবে নিষ্পত্তির উদ্যোগ নিতে সংসদ সদস্য ভিপি আয়নুল হকের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে প্রশাসনের প্রতি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

তিনি বলেন, ‘আমরা কোনো সংঘাত চাই না। আমরা চাই শান্তিপূর্ণ, স্থায়ী ও গ্রহণযোগ্য একটি সমাধান।’

এ ছাড়া উপজেলা সদরের মানুষের দাবির বিষয়টি বিবেচনায় নিয়ে টিটিসি ভবন উপজেলা সদরে স্থাপনের বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্যও সংসদ সদস্যের প্রতি আহ্বান জানানো হয়।

এমএসএম / এমএসএম

মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ