ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ১৯-৮-২০২৬ বিকাল ৫:৭

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে বুধবার ১৯ আগস্ট দুপুরে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বেলুন ফেস্টুন ও পায়রা উড়িয়ে গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানমালার উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি, এসময় জেলা বিএনপির সাধারন সম্পাদক ও জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এডভোকেট মোঃ মজিবুর রহমান টোটন, জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর মেয়র মোশতাক আহম্মেদ পিনু সহ জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মশিউর রহমান মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিট কমিটির নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বিভিন্ন সময়ে আন্দোলন সংগ্রামে শক্তিশালী ভূমিকা  পালন করেছে।  মূল দলের সকল কর্মসূচিতে সক্রিয় ভাবে অংশগ্রহণ করেছে। তাই অতিসত্বর বিভিন্ন ইউনিট কমিটি গঠনের মাধ্যমে দলের কার্যক্রমকে আরো বেগবান করার উদ্যোগ নেয়া হবে।
এর আগে শহরের বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে অনুষ্ঠান স্থলে জড়ো হন স্বেচ্ছাসেবক দলের নেতা

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত