ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১৯-৮-২০২৬ বিকাল ৫:৮

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন মির্জা ফয়সল আমীন। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা, আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ এবং তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করার ক্ষেত্রে তাঁর ভূমিকা রয়েছে বলে মনে করেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
মির্জা ফয়সল আমীন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই। পারিবারিক রাজনৈতিক পরিবেশে বেড়ে ওঠার পাশাপাশি ছাত্রজীবন থেকেই তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। ঢাকা কলেজে অধ্যয়নকালে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলন-সংগ্রামে তাঁর সক্রিয় অংশগ্রহণ ছিল বলে দলীয় সূত্রে জানা যায়।
১৯৮৯ সালে তাঁর বাবা মির্জা রুহুল আমীনের নির্বাচনী প্রচারণায় সরাসরি অংশগ্রহণের মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড আরও বিস্তৃত হয়। পরবর্তীতে তিনি বেসরকারি খাতের আইএফআইসি ব্যাংকে কর্পোরেট পেশায় যুক্ত হলেও একপর্যায়ে সেই কর্মজীবন ছেড়ে স্থায়ীভাবে ঠাকুরগাঁওয়ে ফিরে আসেন এবং বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত হন।
দলীয় নেতাকর্মীদের ভাষ্য, বিএনপির রাজনৈতিকভাবে প্রতিকূল সময়েও মির্জা ফয়সল আমীন স্থানীয় নেতাকর্মীদের পাশে ছিলেন। মামলা, হামলা ও নানা প্রতিকূলতার সময় দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখা এবং তাদের সংগঠিত রাখতে তিনি ভূমিকা পালন করেছেন বলে দাবি করেন তাঁরা।
স্থানীয় বিএনপির নেতাকর্মীরা আরও বলেন, তাঁর নেতৃত্ব ও সাংগঠনিক তৎপরতার কারণে ঠাকুরগাঁওয়ে বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হয়েছে। একসময়কার রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল বলে মনে করেন তাঁরা।
এর আগে মির্জা ফয়সল আমীন ঠাকুরগাঁও পৌরসভার মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পৌরসভা নির্বাচনকে ঘিরে সাধারণ জনগণ ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে তাঁর সরাসরি যোগাযোগ তাঁকে স্থানীয় রাজনীতিতে আরও পরিচিত করে তোলে।
তবে তাঁর রাজনৈতিক ভূমিকা নিয়ে বিভিন্ন সময়ে নানা ধরনের অভিযোগ ও অপপ্রচারের কথাও সামনে এসেছে। মির্জা ফয়সল আমীনের অনুসারীদের দাবি, এসব অভিযোগের অনেকগুলোই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তাঁদের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড ও সাংগঠনিক ভূমিকার মধ্য দিয়ে তিনি এসব অভিযোগের জবাব দিয়েছেন।
বর্তমানে ঠাকুরগাঁও বিএনপির রাজনীতিতে মির্জা ফয়সল আমীনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। স্থানীয় নেতাকর্মীদের একটি অংশ মনে করেন, তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং কর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে ঠাকুরগাঁও বিএনপি একটি শক্তিশালী সাংগঠনিক অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে।
দলীয় নেতাকর্মীদের ভাষায়, ঠাকুরগাঁও বিএনপিকে তৃণমূলের শক্ত ঘাঁটিতে পরিণত করার পেছনে মির্জা ফয়সল আমীনের দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড ও সাংগঠনিক ভূমিকা গুরুত্বপূর্ণ। তাঁদের প্রত্যাশা, ভবিষ্যতেও তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে ঠাকুরগাঁওয়ে বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবেন। 

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার