ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন


দেবাশীষ সাহা রায়, শেরপুর photo দেবাশীষ সাহা রায়, শেরপুর
প্রকাশিত: ১৯-৮-২০২৬ বিকাল ৫:৮

শেরপুরের নকলা উপজেলায় নারীর প্রলোভনে বাড়ি থেকে ডেকে নিয়ে এক ভ্যানচালককে হত্যার তিন বছর পর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে জেলা শহরের পুরাতন গরুহাটি এলাকায় অবসথিত পিবিআই অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিবিআই এর পুলিশ সুপার পংকজ দত্ত।
তিনি জানান, ২০২৩ সালে ২৩ ডিসেম্বর সন্ধ্যায় নকলার পাঠাকাটা নিজ বাড়ি থেকে ভ্যানচালক আ. মন্নাছকে নারীর প্রলোভনে ডেকে নিয়ে যায় তারই তিন বন্ধু মোস্তাকিন, স্বপন ও শাহীন। এরপর রাত ১০টার দিকে উপজেলার বাঘমারী বিলের কাছে নিয়ে আ. মন্নাছকে শ্বাসরোধ করে হত্যা করে তারা। পরে ওই বিলের কাদা ও কচুরিপনাা দিয়ে ঢেকে রেখে ভ্যানগাড়িটি নিয়ে চলে যান ওই তিন বন্ধু। পরবর্তীতে সেই গাড়িটির ব্যাটারি ১৪ হাজার ও গাড়ির অন্যান্য যন্ত্রপাতি ৮ হাজার টাকায় বিক্রি করে তিনজনে ভাগাভাগি করে নেয়। এ ঘটনায় নকলা থানায় মামলা হলে পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় পিবিআই তদন্তের দায়িত্ব পায়।
মামলার বাদী মন্নাছের স্ত্রী আছমা আক্তার বলেন, 'এতদিন পর হলেও আমি আমার স্বামীর হত্যাকারীদের দেখতে পেয়ে খুব খুশি হয়েছি। আমার স্বামী নিরীহ মানুষ। কারোর সঙ্গে আমাদের ঝগড়া আছিলো না, তারপরও তারা মেরে ফেলেছে। আমার স্বামীর হত্যাকারীর ফাঁসি চাই। আমার একটি ছোট বাচ্চা রয়েছে, তাকে পড়াশোনা ও খাওয়া-দাওয়া করানো খুব কষ্ট হয়ে গেছে আমার। আমি সরকারের সহযোগিতা চাই। আমার চলার মতো কিছুই নেই এখন। এই ভ্যানগাড়ি চালিয়ে আমার স্বামী সংসার চালাতো।'
পিবিআই’র পুলিশ সুপার পংকজ দত্ত বলেন, এ ঘটনায় ওই সময় অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা করা হয়েছে। পরে পুলিশ বিভিন্ন সময় পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। মামলাটি পিবিআই তদন্ত শুরু করে। প্রথমে এসআই রফিকুল ইসলাম তদন্ত করলেও পরে বদলিজনিত কারণে এসআই জাহাঙ্গীর আলম মামলাটির তদন্ত করে। এরপর তথ্য প্রযুক্তির সহায়তায় ও মামলা পর্যালোচনা করে মূলহোতাদের গ্রেপ্তার করা হয়।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত