ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

পাঁচ ভবনে অভিযান, অপসারণ করা হলো দুই ভবনের বর্ধিত অংশ; বিচ্ছিন্ন ৪টির বিদ্যুৎ

খিলগাঁওয়ে নকশার ব্যত্যয়ে রাজউকের কড়া পদক্ষেপ


কে এম রায়হান  photo কে এম রায়হান
প্রকাশিত: ১৯-৮-২০২৬ বিকাল ৫:১১

রাজধানীর খিলগাঁওয়ে অনুমোদিত নকশার ব্যত্যয় করে নির্মাণকাজ পরিচালনার অভিযোগে পাঁচটি ভবনে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। বুধবারের এ অভিযানে দুটি নির্মাণাধীন ভবনের নকশাবহির্ভূত বর্ধিত অংশ অপসারণ করা হয়েছে। একই সঙ্গে চারটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একটি ভবনের সংশ্লিষ্টদের কাছ থেকে নেওয়া হয়েছে মুচলেকা।

বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টা থেকে খিলগাঁও পুলিশফাঁড়ি-সংলগ্ন এলাকায় অভিযান শুরু করে রাজউকের ভ্রাম্যমাণ দল।অভিযানের সময় ভবনগুলোর অনুমোদিত নকশা, নির্মাণের ধরন এবং বাস্তব স্থাপনার মধ্যে সামঞ্জস্য রয়েছে কি না, তা সরেজমিনে যাচাই করা হয়।রাজউক সূত্র জানায়, পরিদর্শনের সময় দুটি নির্মাণাধীন ভবনে অনুমোদিত নকশার বাইরে বর্ধিত অংশ নির্মাণের বিষয়টি নজরে আসে। পরে সংশ্লিষ্ট অংশ অপসারণের ব্যবস্থা নেওয়া হয়। এ দুটি ভবনের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে।

অন্যদিকে, একই অভিযানে আরও দুটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ফলে অভিযানের আওতায় মোট চারটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ ছাড়া একটি ভবনের ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে কোনো অংশ অপসারণ না করে সংশ্লিষ্ট পক্ষের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। অনুমোদিত নকশা ও প্রচলিত বিধিবিধান মেনে পরবর্তী নির্মাণকাজ পরিচালনার বিষয়ে তাদের অঙ্গীকার নেওয়া হয়েছে।

অভিযানে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সবুজ হাসান, অথরাইজড অফিসার আব্দুল্লাহ আল মামুন, প্রধান ইমারত পরিদর্শক সেলিম বকাউল এবং ইমারত পরিদর্শক মো. কামরুজ্জামান, ডেভিড চাকমা, আসিফুর রহমান, মো. শামিম রেজা, মো. সাইফুল ইসলাম, মো. আমিনুল ইসলাম পিয়াল সহ উপস্থিত ছিলেন।

রাজউকের নথি অনুযায়ী, খিলগাঁও পুলিশফাঁড়ি-সংলগ্ন এলাকায় অভিযানের আওতায় থাকা ভবনগুলোর মধ্যে রয়েছে হোল্ডিং নম্বর ২৮/১৭ এফ, খিলগাঁও ব্লক-সি; হোল্ডিং নম্বর ৩/১/সি, ব্লক-সি; হোল্ডিং নম্বর ৬০৪/সি এবং হোল্ডিং নম্বর ৬১৯/২০১/(সি)।

অভিযানের সময় নির্মাণাধীন ভবনের বিভিন্ন অংশ পরিদর্শন করা হয়। কোথাও অনুমোদিত নকশার সঙ্গে বাস্তব নির্মাণকাজের অসামঞ্জস্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়। ঘটনাস্থলে নকশাবহির্ভূত হিসেবে চিহ্নিত অংশ অপসারণের কার্যক্রমও পরিচালনা করে রাজউকের দল।

রাজউকের সংশ্লিষ্ট নথিতে প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ, পানি ও গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করার বিধান রয়েছে। পাশাপাশি লিখিত অনুমতি ছাড়া বিচ্ছিন্ন সংযোগ পুনঃস্থাপন না করার বিষয়েও নির্দেশনা রয়েছে।

নগর পরিকল্পনাবিদদের মতে, ভবন নির্মাণের শুরুতেই অনুমোদিত নকশার ব্যত্যয় শনাক্ত করা গেলে পরবর্তী সময়ে বড় ধরনের জটিলতা ও আর্থিক ক্ষতি এড়ানো সম্ভব। এ কারণে নির্মাণাধীন ভবনে নিয়মিত নজরদারি ও মাঠপর্যায়ের পরিদর্শন গুরুত্বপূর্ণ।

নগরবাসীর প্রত্যাশা, খিলগাঁওয়ের মতো রাজধানীর অন্যান্য এলাকাতেও অনুমোদিত নকশার ব্যত্যয় এবং বিধিবহির্ভূত নির্মাণের বিরুদ্ধে রাজউকের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে নির্মাণের প্রাথমিক পর্যায় থেকেই তদারকি জোরদার করে নিরাপদ ও পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করা হবে।

এমএসএম / এমএসএম

জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক

ভেটেরিনারি ডক্টরস' এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব)-এর শোকবার্তা

কাস্টমসের বাধ্যতামুলক অবসরপ্রাপ্তদের চাকরিতে পুনর্বহালের দাবি

ফেব্রিকের চালান, ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল জব্দ

বদলি-স্থগিতের পর ফের ঢাকায় ফেরার চেষ্টা

মাতৃবাংলা আইনজীবী সমবায় সমিতির নতুন কমিটি গঠন

তেজগাঁও রেজিস্ট্রেশন অফিসে দুদকের অভিযান

২০ দেশের অংশগ্রহণে ২৯ অক্টোবর ঢাকায় বসছে আন্তর্জাতিক পর্যটন মেলা

সড়ক দুর্ঘটনায় বিএসটিআই কর্মকর্তা শেখ মিশার মৃত্যু

রাজনৈতিক প্রতিহিংসায় চাকরি হারানোর অভিযোগ মিরপুর গার্লসের শিক্ষিকার

লুঙ্গির কোচের টাকাই কাল হলো ইসমাইলের, গ্রেপ্তার ৩

তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে দুদকের অভিযান