গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময় সভা
মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে গজারিয়া থানা পুলিশের আয়োজনে স্থানীয় পর্যায়ে বিভিন্ন সামাজিক সমস্যার সমাধান, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনকল্যাণমূলক কার্যক্রমে পুলিশ ও জনসাধারণের পরস্পরিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
১৯ আগস্ট ২০২৬ বুধবার বিকাল ৫টায় গজারিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এই মতবিনিময় সভার অনুষ্ঠিত হয়। মতবিনিময়ে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মাহফুজুর রহমান এবং সভাপতিত্ব করেন গজারিয়া থানা অফিসার ইনচার্জ নকীব আকরাম হোসেন। গজারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ মোঃ রুবেল হোসেন এর সার্বিক সহযোগিতায় ও সঞ্চালনায় উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ , জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আহসান উল্লাহ, গজারিয়া ইউনিয়ন পরিষদ প্রশাসক মনির হোসেন, গজারিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক হারুনুর রশিদ হারুন সরদার,গজারিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক সানাউল্লাহ জেহাদ,গজারিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব কাজী রিয়াজ,সোনালী মার্কেট কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সিকদার, মালয়েশিয়া বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক সোহেল রানা মিল্কী, গজারিয়া ইউনিয়ন পরিষদ সদস্য সুমন সিকদার, সালেহ আহমদ রাসেল, সফিকুল ইসলাম পারভেজ, গজারিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ সহ স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য বৃন্দ,বিভিন্ন ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন গজারিয়া কোন মাদক সেবীর ঠাই হবে না মাদক সেবীর একমাত্র ঠাই জেলখানায় না হয় গজারিয়ার বাহিরে। আসুন আপনারা এবং আমরা মিলেমিশে গজারিয়াকে মাদকমুক্ত করি। আপনার আমার সন্তান কোথায় যায় কাদের সাথে মেকামেশা করে তা খোজ খবর নেই। আপনারা আমরা যদি মিলেমিশে কাজ করি তাহলে গজারিয়া মাদকের ঠাই হবে না। অনুষ্ঠানে মাদক কারবারিদের ধরিয়ে দিলে দশ হাজার টাকার পুরস্কার ঘোষণা করেন সাবেক গজারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো:আহসান উল্লাহ।
সভাপতি'র বক্তব্যে গজারিয়া থানার অফিসার ইনচার্জ নকীব আকরাম হোসেন বলেন,মাদক আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে আছে আমাদের এখন সিদ্ধান্ত নিতে হবে সমাজ থেকে চিরতরে মাদক নির্মুল করার,আমি বিশ্বাস করে বীরের জাতি হিসেবে আমরা সেটা পারবো।
প্রধান অতিথি'র বক্তব্যে জেলা পুলিশ এর সহকারী পুলিশ সুপার মাহফুজুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে আপনারা আমাদের তথ্য দিয়ে সহায়তা করুন,কে কোথায় মাদক বিক্রি করছে,কে কোথায় মাদক গ্রহণ করছে এই তথ্য টুকু দেন আমরা সে কোন মূল্যে মাদক মুক্ত সমাজ বিনির্মানে বদ্ধ পরিকর।
Aminur / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত