ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

উজানটিয়ায় মাদক ও অনলাইন জুয়া বিরোধী র‍্যালি-সমাবেশ


পেকুয়া প্রতিনিধি photo পেকুয়া প্রতিনিধি
প্রকাশিত: ২০-৮-২০২৬ দুপুর ১২:৪৭

কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সচেতনতামূলক র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পেকুয়া থানা পুলিশের উদ্যোগে বুধবার বিকেল ৪ টায় উজানটিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, পুলিশের সেবা এখন জনগণের দুয়ারে। আপনাদের সমস্যা শুনতেই আমরা এখানে এসেছি। বর্তমানে তরুণ সমাজের জন্য মাদক ও অনলাইন জুয়া বড় একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এসবের কারণে সমাজে নানা অপরাধ বাড়ছে। তাই সম্মিলিতভাবে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। কোনো এলাকায় মাদক, অনলাইন জুয়া বা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে বিট পুলিশ কর্মকর্তা কিংবা থানায় জানাতে হবে। দায়িত্ব পালনে কোনো বিট পুলিশ কর্মকর্তা অবহেলা করলে তাকে জানানোর পাশাপাশি প্রয়োজনে থানার ওসির কাছে অভিযোগ করতে বলেন তিনি। একই সঙ্গে থানার পক্ষ থেকে কোনো ধরনের অবহেলা হলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানোর আহ্বান জানান।

তিনি আরও বলেন, পুলিশ ও জনগণ একসঙ্গে কাজ করলে উজানটিয়া ইউনিয়নকে আরও সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত করা সম্ভব। আসুন, আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে মাদক ও অনলাইন জুয়াকে না বলি এবং একটি সুন্দর সমাজ গড়ে তুলি।

বিএনপি নেতা আজম উদ্দিন বলেন, পুলিশ ও সাধারণ জনগণ সম্মিলিতভাবে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কাজ করলে উজানটিয়া ইউনিয়ন থেকে এসব বেআইনি কর্মকাণ্ড নির্মূল করা সম্ভব।

সমাবেশে উপস্থিত ছিলেন উজানটিয়া ইউনিয়নের বিট পুলিশ কর্মকর্তা সাজ্জাদ হোসেন ও মোহাম্মদ সুমন, উপজেলা তাঁতী দলের যুগ্ন আহবায়ক কায়েস চৌধুরী, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত, উজানটিয়া যুব উন্নয়ন একতা ক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক হুমায়ুন কবির, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বদিউল আলম, সাধারণ সম্পাদক আবু ছৈয়দ, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নেছার উদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

পরে স্থানীয় সাধারণ মানুষ পেকুয়া থানার ওসির কাছে উজানটিয়া ইউনিয়নের মাদক ও অনলাইন জুয়া সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টায় এসব সামাজিক অপরাধ প্রতিরোধের প্রত্যয় ব্যক্ত করা হয়।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত