ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

ময়মনসিংহে ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ স্লোগানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ২০-৮-২০২৬ দুপুর ১২:৪৮
ময়মনসিংহে ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টায় বাংলাদেশ স্কাউটস ও ময়মনসিংহ সদর উপজেলার আয়োজনে এ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়। অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস, ময়মনসিংহ জেলার সভাপতি মো. সাইফুর রহমান। 
 
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, স্কাউটরা দেশের কাজে সদা প্রস্তুত থাকে। পরিচ্ছন্ন ময়মনসিংহ গড়ে তোলা শুধু প্রশাসন বা কোনো একটি প্রতিষ্ঠানের দায়িত্ব নয়, এটি প্রত্যেক নাগরিকের দায়িত্ব। আমরা যেভাবে নিজেদের ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি, ঠিক সেভাবেই দেশকেও নিজেদের ঘর মনে করে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। পলিথিন আমাদের শত্রু, তাই পলিথিনমুক্ত দেশ গড়ে তুলতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
 
ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে জেলা স্কাউট ভবন থেকে শুরু হয়ে এইচএসটিটিআই, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ও সরকারি টিচার্স ট্রেনিং কলেজ এলাকা পর্যন্ত এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। বাংলাদেশ স্কাউটসের সদস্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা এতে অংশ নেন।
 
অভিযানে অংশগ্রহণকারীরা বিভিন্ন সড়ক ও আশপাশের এলাকা থেকে ময়লা-আবর্জনা ও পরিত্যক্ত প্লাস্টিক অপসারণ এবং পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষায় জনসচেতনতা সৃষ্টি করেন।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত