সাভারে রংমিস্ত্রির ওপর সুইচগিয়ার চাকু নিয়ে হামলা, গুরুতর আহত ১
সাভারের রাজফুলবাড়ীয়ায় অন্যায় কাজের প্রতিবাদ করায় মোঃ সাইদুল ইসলাম (৪৫) নামে এক রংমিস্ত্রীকে ধারালো সুইচগিয়ার চাকু দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় দুই বখাটের বিরুদ্ধে।
মঙ্গলবার দিবাগত রাতে সাভার মডেল থানাধীন পানপাড়া এলাকার কবরস্থানের সামনে এই বর্বরোচিত ঘটনাটি ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগীর সহকর্মী মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়া (৩৮) বাদী হয়ে পানপাড়া এলাকার ডালিম (৩৫) ও সাইম (৩২) নামের দুই ব্যক্তির বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বাদী ও ভুক্তভোগী পেশায় রংমিস্ত্রী। অভিযুক্ত ডালিম ও সাইম এলাকায় বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। তাদের অন্যায় আচরণের প্রতিবাদ করায় বিভিন্ন সময় তারা সাইফুলকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে আসছিল। ঘটনার দিন কাজ শেষে বাসায় ফেরার পথে পানপাড়া কবরস্থানের সামনে পৌঁছালে বিবাদীরা ধারালো সুইচগিয়ার চাকু নিয়ে তাদের পথরোধ করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। একপর্যায়ে প্রতিবাদ জানালে বখাটে ডালিম ও সাইম হত্যার উদ্দেশ্যে সাইদুল ইসলামের বুক লক্ষ্য করে ধারালো চাকু দিয়ে উপর্যুপরি আঘাত করে। এতে সাইদুলের বাম হাতের বাহু ও বাম পাঁজরে গুরুতর কাটা রক্তাক্ত জখম হয়। পরবর্তীতে ডালিম সাইদুলের মাথায় চাকুর কোপ দিলে তা মাথার তালুতে লেগে গুরুতর জখম সৃষ্টি হয়। হামলাকারীদের ধরে ফেলার চেষ্টা ও ভুক্তভোগীদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় রক্তাত অবস্থায় সাইদুল ইসলামকে দ্রুত উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
তেঁতুলঝড়া ইউনিয়ন ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল ইসলাম জানালেন, অভিযুক্ত বখাটেরা মাদকাসক্ত। তাই তারা টাকার জন্য বিভিন্ন সময় পথচারী ও এলাকার মানুষদের ছুরি দিয়ে জিম্মি করে টাকা দাবি করে। আমরা ওদের বিচার চাই।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানায়, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আসামীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর