ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

লোহাগাড়ায় নির্বাচন ছাড়াই ক্রীড়া কমিটি: ইউএনওকে হাইকোর্টের শোকজ


বেলাল উদ্দিন photo বেলাল উদ্দিন
প্রকাশিত: ২০-৮-২০২৬ দুপুর ১২:৫২

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার কমিটি গঠনে নির্বাচন না করার অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বায়েজিদ বিন আখন্দকে শোকজ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই কমিটি বাতিল করে নিয়ম অনুযায়ী নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে না কেন—তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিচারপতি মো. রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জনস্বার্থে দায়ের করা রিট পিটিশন নং-১০১৬৭/২০২৬-এর প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেন।

রিটটি দায়ের করেন লোহাগাড়া যুব একাডেমির সভাপতি ও সাবেক ফুটবলার ইফতেখারুল আজম।

রিটে অভিযোগ করা হয়, জাতীয় ক্রীড়া পরিষদের ৩০ এপ্রিল ২০২৫ তারিখের নির্দেশনা এবং লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুসরণ না করে গত ৭ জুলাই উপজেলা ক্রীড়া সংস্থার একটি আহ্বায়ক কমিটি প্রস্তাব করে জাতীয় ক্রীড়া পরিষদে পাঠানো হয়। রিটকারীর দাবি, কমিটি গঠনের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী নির্বাচন আয়োজন করা হয়নি।

এ ঘটনায় এর আগে গত ১৯ জুলাই চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে বিতর্কিত কমিটি বাতিলের জন্য লিখিত আবেদন করেন রিটকারী ইফতেখারুল আজম। তবে পরবর্তীতে কার্যকর ব্যবস্থা না হওয়ায় তিনি জনস্বার্থে হাইকোর্টে রিট আবেদন করেন।

রিটকারীর পক্ষে আদালতে শুনানি করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার লুৎফী জাহান পূর্ণিমা।

প্রাথমিক শুনানি শেষে আদালত সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করে জানতে চেয়েছেন—নির্বাচন ছাড়া গঠিত লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার কমিটি কেন বাতিল করা হবে না এবং নিয়ম অনুযায়ী নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না।

আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

হাইকোর্টের এই আদেশের পর লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার কমিটি গঠন প্রক্রিয়া নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। ক্রীড়া সংগঠক ও সংশ্লিষ্টদের মধ্যে এখন আদালতের রুলের জবাব এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ