বিদ্যুৎ সাশ্রয়ে দাউদকান্দি ও গৌরীপুর বাজারে অভিযান, ৪ দোকানদারকে জরিমানা
বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকারি নির্দেশনা বাস্তবায়নে কুমিল্লার দাউদকান্দি ও গৌরীপুর বাজারে দ্বিতীয়বারের মতো অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১৯ আগস্ট) রাত ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে দাউদকান্দি বাজারে রাত ৮টার পর অধিকাংশ দোকানপাট বন্ধ পাওয়া গেলেও কয়েকটি দোকান খোলা ছিল। নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় দুই দোকানদারকে জরিমানা করা হয়। একই সঙ্গে অন্য ব্যবসায়ীদের সতর্ক করে রাত ৮টার পর দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়।
পরে গৌরীপুর বাজারেও অভিযান পরিচালনা করা হয়। সেখানে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় আরও দুই দোকানদারকে জরিমানা করা হয়। এ সময় অন্যান্য দোকানদারকে সতর্ক করা হয় এবং বিদ্যুৎ সাশ্রয়ের স্বার্থে নির্ধারিত সময়ের পর দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দাম), সহকারী কমিশনার (ভূমি), পৌর প্রশাসক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদ আহমেদ।
অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদ আহমেদ বলেন, “বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে রাত ৮টার পর দোকানপাট বন্ধ রাখার বিষয়ে ব্যবসায়ীদের আগে থেকেই জানানো হয়েছে। প্রথম দফায় তাদের সতর্ক করা হয়েছিল। এরপরও যারা নির্দেশনা অমান্য করে দোকান খোলা রেখেছেন, তাদের বিরুদ্ধে জরিমানা করা হয়েছে। অধিকাংশ ব্যবসায়ী নির্দেশনা মেনে চলছেন। তবে যারা অমান্য করবেন, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “এটি শুধু প্রশাসনের অভিযান নয়, বিদ্যুৎ সাশ্রয়ে সবার দায়িত্ব রয়েছে। ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সবাইকে জাতীয় স্বার্থে সরকারি নির্দেশনা মেনে চলতে হবে। বিদ্যুৎ সাশ্রয়ের এ কার্যক্রম নিয়মিত তদারকি করা হবে।”
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে রাত ৮টার পর দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়েছে, পরবর্তীতে নির্দেশনা অমান্য করলে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।
এমএসএম / এমএসএম
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব