ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

ভূরুঙ্গামারীতে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ২০-৮-২০২৬ দুপুর ১:১২

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আঃ জব্বার। সভায় উপজেলার কৃষি উৎপাদন ও কৃষকদের প্রয়োজনীয় সার ও বীজের সরবরাহ, মজুত, সুষ্ঠু বিতরণ এবং বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে কৃষকদের মাঝে যাতে সরকার নির্ধারিত মূল্যে পর্যাপ্ত পরিমাণ সার ও মানসম্মত বীজ পৌঁছে দেওয়া যায়, সে বিষয়ে গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে সার ও বীজের কৃত্রিম সংকট, অবৈধ মজুত ও অতিরিক্ত দামে বিক্রির মতো অনিয়ম প্রতিরোধে সংশ্লিষ্টদের আরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়। সভায় উপজেলার কৃষি পরিস্থিতি, চলতি মৌসুমে কৃষকদের চাহিদা এবং সার ও বীজ সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে উপস্থিত কর্মকর্তারা মতামত প্রদান করেন। কৃষকদের স্বার্থে সরকারি নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন এবং সার-বীজ বিতরণ কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। সভায় আরও বক্তব্য রাখেন  উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আশিকুরজ্জামান, উপজেলার, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির মোঃ আজিজুর রহমান স্বপন, উপজেলা জামায়াতের সদস্য সচিব মোঃ ফৈরদ্দেস ইসলামসহ প্রমুখ। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, কমিটির সদস্য, বিভিন্ন দপ্তরের কমকতা কমচারীবৃন্দ ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় কৃষকদের স্বার্থে সার ও বীজের সরবরাহ স্বাভাবিক রাখা এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিতভাবে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত