ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে আড়াই কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার ডিবির সফল অভিযান


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০-৮-২০২৬ দুপুর ১:১৩

চাঁপাইনবাবগঞ্জ জেলাকে মাদকমুক্ত ও সুন্দর জনপদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে জেলা পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আড়াই কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

​গত ১৮ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ রাত সোয়া দশটার দিকে (২২:১৫ ঘটিকায়) চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন পৌরসভার রেহাইচর এলাকায় অবস্থিত ঐতিহাসিক ‘বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর’ সেতুর মহানন্দা টোলপ্লাজা সংলগ্ন পাকা রাস্তার উপর এই সফল অভিযান পরিচালিত হয়।

​যাঁদের গ্রেফতার করা হয়েছে:​মোছা: শারমিন খাতুন (২৬), স্বামী: আহাদ আলী, সাং- পিটিআই বস্তি।​মোছা: রুবিনা বেগম (৩৪), স্বামী: মৃত নাইমুল হক, সাং- নামোচরী বোল্ডার পাড়া।​মোো: শাহিন আলী (১৯), পিতা: রাকিব আলী, সাং- নামোচরী। সকলের থানা ও জেলা: চাঁপাইনবাবগঞ্জ

পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনা অনুযায়ী এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসারের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. ফয়সাল হাসান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে চেকপোস্ট ও অভিযান চালান। এ সময় তল্লাশি চালিয়ে ধৃত আসামিদের হেফাজত থেকে মোট ২ কেজি ৫০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।পুলিশের জনসচেতনতামূলক বার্তা:মাদক ও যেকোনো অপরাধের শেড়মূল উৎপাটনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধি নির্মূলে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য জেলাবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত