রায়গঞ্জে চালকল বন্ধের শঙ্কা, খাদ্য সংগ্রহ ও কর্মসংস্থান নিয়ে মালিক ও শ্রমিকদের হতাশা
সিরাজগঞ্জে রায়গঞ্জের হাস্কিং চালকলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে খাদ্য নিরাপত্তা, সরকারি রাজস্ব ও কর্মসংস্থান নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন মিল মালিকেরা। তাঁদের দাবি, জেলার সরকারি খাদ্যশস্য সংগ্রহের বড় অংশ হাস্কিং মিলের মাধ্যমে হলেও একটি স্বার্থান্বেষী মহল মিলগুলোর অবকাঠামো ও সরকারি বরাদ্দ নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।
মিল মালিকদের দেওয়া তথ্য অনুযায়ী, জেলায় মোট ৩২১টি চালকলের মধ্যে ৩১০টি হাস্কিং মিল। জেলার বছরে খাদ্যশস্যের চাহিদা প্রায় ৬০ হাজার মেট্রিক টন। আমন ও বোরো মৌসুমে প্রায় ৪৫ হাজার মেট্রিক টন খাদ্যশস্য সংগ্রহ করা হয়। এর বড় অংশ হাস্কিং মিলের মাধ্যমে সংগ্রহ করা হয় বলে দাবি তাঁদের।
রায়গঞ্জ উপজেলা মিল মালিক সমিতির সভাপতি আব্দুল মোতালেব শেখ বলেন, হাস্কিং মিলগুলো বছরে দুইবার সরকারি বরাদ্দ পায়। বরাদ্দ পাওয়ার পর সাধারণত ৭ থেকে ১০ দিনের মধ্যে চাল প্রস্তুত করে সরবরাহ করা হয়। বছরের বাকি সময়ে মিল বন্ধ থাকলেও চাতাল, বয়লার, স্টিপিং হাউসসহ বিভিন্ন অবকাঠামো রক্ষণাবেক্ষণে জনবল প্রয়োজন হয়। বরাদ্দ দেওয়ার আগে সার্ভে কমিটি মিল পরিদর্শন করে অবকাঠামো ও উৎপাদন সক্ষমতা যাচাই করে। এরপরই বরাদ্দ দেওয়া হয়।
সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সবুজ বলেন, রাইস মিল ব্যবসা রাতারাতি গড়ে ওঠে না। অনেকেই হাস্কিং মিল দিয়ে ব্যবসা শুরু করে পরে সেমি-অটো ও অটো মিল প্রতিষ্ঠা করেছেন। একই এলাকায় পাশাপাশি একাধিক মিল থাকলেও প্রতিটি মিলের আলাদা বিদ্যুৎ মিটার, গুদাম, চাতাল, বয়লারসহ প্রয়োজনীয় অবকাঠামো রয়েছে। এগুলোকে একই চাতালে একাধিক মিল হিসেবে প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
মিল মালিক বাবলু শেখ বলেন, সরকার নির্ধারিত মান অনুযায়ী চাল সরবরাহ করার পরই মিল মালিকেরা টাকা পান। হাস্কিং মিলের মালিকেরা তুলনামূলক ছোট ব্যবসায়ী। অল্প লাভে শ্রমিকের বেতন, বিদ্যুৎ বিল, কর ও অবকাঠামো রক্ষণাবেক্ষণের খরচ বহন করতে হয়। একসময় রায়গঞ্জ উপজেলায় প্রায় ৪০০টি মিল থাকলেও বর্তমানে তা ১৩৭টিতে নেমে এসেছে। এতে অনেক শ্রমিক কর্মসংস্থান হারিয়েছেন।
রুহুল আমিন, মোকলেছুর রহমানসহ একাধিক দিনমজুর বলেন, হাস্কিং মিলগুলো বন্ধ হয়ে গেলে তাঁদের মতো শ্রমজীবী মানুষের কর্মসংস্থান আরও কমে যাবে। বছরের বিভিন্ন সময়ে মিলগুলোতে কাজ করে তাঁরা জীবিকা নির্বাহ করেন। মিল সচল থাকলে তাঁদের আয়-রোজগারও স্বাভাবিক থাকে।
মিল সার্ভে কমিটির সহযোগী সদস্য ও খাদ্য পরিদর্শক বলেন, উপজেলার মিলগুলো সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। অচল, পরিত্যক্ত বা ভৌতিক মিলের কোনো তালিকা তাঁরা পাঠাননি। দীর্ঘদিন মিল বন্ধ থাকলে চাতালে ঘাস জন্মানো কিংবা বয়লারের সংযোগ পাইপ খুলে রাখা অস্বাভাবিক নয় বলেও তিনি মন্তব্য করেন।
রায়গঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বলেন, তিনি সম্প্রতি অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন। মিল সার্ভের সময় তিনি দায়িত্বে ছিলেন না। তবে আগামী সংগ্রহের আগে সব মিল শতভাগ যাচাই-বাছাই করে তালিকা করা হবে।
জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. হারুন অর রশিদ বলেন, সরকারি বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। লাইসেন্স, মিল সার্ভে, বরাদ্দ এবং চালের মান—সবকিছু যাচাই করেই বরাদ্দ দেওয়া হয়। রায়গঞ্জে সরেজমিন যাচাইয়ের পর পাঁচটি মিলের বিপরীতে বরাদ্দ না দেওয়ার সুপারিশ করা হয় এবং সেগুলোর বরাদ্দ বাতিল করা হয়েছে। সম্প্রতি নতুন অভিযোগ পাওয়ার পর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, মিলগুলোর বিষয়ে পাওয়া অভিযোগের পর জেলা প্রশাসকের নির্দেশে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম বলেন, রায়গঞ্জের কয়েকটি রাইস মিলের বিরুদ্ধে গার্মেন্টসের ঝুট ও প্লাস্টিক পুড়িয়ে পরিবেশ দূষণের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার