আলফাডাঙ্গায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার'র সাথে ক্যাবের মতবিনিময়
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাঃ শাহনুর জামান এর সাথে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আলফাডাঙ্গা উপজেলা শাখার সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৯ আগষ্ট বুধবার বিকাল ৩টায় উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ক্যাবের সভাপতি মো. সেকেন্দার আলমের, যুগ্ন সাধারণ সম্পাদক মো.গোলাম আজম মনির নেতৃত্বে।
ক্যাবের নেতৃবৃন্দ আলফাডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ, বাজারে ব্যবসায়ীদের অনিয়ম রোধ এবং জনসাধারণের ভোগান্তি কমাতে প্রশাসনের কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতি মো. সেকেন্দার আলম বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ একটি জাতীয় ও আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ বিষয়। সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমে ক্যাব ওতোপ্রোতভাবে জড়িত। আলফাডাঙ্গায় কোনো ব্যবসায়ী যেন অনিয়ম, দুর্নীতি বা ভোক্তাদের সঙ্গে প্রতারণা করে পার পেয়ে যেতে না পারেন, সে বিষয়ে প্রশাসনের সহযোগিতা প্রয়োজন। যেকোনো অনিয়ম নিরসনে উপজেলা ক্যাব প্রশাসনের সঙ্গে সার্বিকভাবে কাজ করবে।
তিনি আরও বলেন, আলফাডাঙ্গা বাজার ছোট হওয়ায় বিভিন্ন সময় অতিরিক্ত যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে কাঁচাবাজার, ভ্যানস্ট্যান্ড ও মাছবাজার নির্ধারিত স্থানে স্থানান্তরের উদ্যোগ নেওয়া প্রয়োজন।
ইউএনও মুহাঃ শাহনুর জামান বলেন, ক্যাব সদস্যদের প্রতিটি কথা ও পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলফাডাঙ্গা উপজেলার মানুষের জন্য ভালো কিছু করে যেতে চাই। এ কাজে ক্যাব সহ সবার সহযোগিতা কামনা করছি।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আলিমুজ্জামান, এশিয়া টিভির নিজস্ব প্রতিনিধি মোঃ আমিরুল ইসলাম, ক্যাবের সহ সভাপতি কামরুল হক ভূঁইয়া , যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক গোলাম আজম মনির, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মো. শাহিদুল ইসলাম,সিনিয়র সদস্য আজিজুর রহমান দুলাল, নির্বাহী সদস্য সাংবাদিক মো. কামরুল ইসলাম, প্রচার সম্পাদক হারুর-অর রশীদ, বীর মুক্তিযোদ্ধা খান আসাদুজ্জামান টুনু, সাংবাদিক মো. এনামুল হক রুবেল, সাংবাদিক মো. আবু বক্কর সিদ্দিক বাধন, সদস্য সহিদুল ইসলাম সহিদ, সাংবাদিক হাফেজ মো. ফেরদৌস খান, সদস্য পরিচয় মো. হাসমত শেখ সহ ক্যাবের সদস্যরা।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied