ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

দাউদকান্দিতে নৌযান শুমারি ২০২৬ উপলক্ষে উদ্বোধনী র‍্যালি


শরিফুল ইসলাম, দাউদকান্দি photo শরিফুল ইসলাম, দাউদকান্দি
প্রকাশিত: ২০-৮-২০২৬ দুপুর ১:১৫

‘নৌযান শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার দাউদকান্দিতে নৌযান শুমারি ২০২৬ উপলক্ষে উদ্বোধনী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে দাউদকান্দি গোমতী ব্রিজের নিচে এ র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালির উদ্বোধন করেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক নাহিদ আহমেদ। অনুষ্ঠানে কুমিল্লা জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক আতিকুর রহমান চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া নৌযান মালিক, নৌযান শ্রমিক ও চালক, স্কাউট সদস্য এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা র‍্যালিতে অংশ নেন।
র‍্যালিতে অংশগ্রহণকারীরা ‘নৌযান শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’ স্লোগান দেন। পরে নৌযান শুমারির গুরুত্ব তুলে ধরে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় তথ্য দিয়ে শুমারি কার্যক্রম সফল করতে সহযোগিতার আহ্বান জানানো হয়।
এ সময় দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার সাংবাদিকদের বলেন, নৌপথ বাংলাদেশের অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। নৌযানের সঠিক সংখ্যা, ধরন ও সংশ্লিষ্ট তথ্য জানা থাকলে নৌপরিবহন খাতের উন্নয়ন ও পরিকল্পনা গ্রহণ আরও সহজ হবে। এজন্য নৌযান মালিক, চালক ও শ্রমিকসহ সংশ্লিষ্ট সবাইকে সঠিক তথ্য দিয়ে শুমারি কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, সঠিক তথ্যের ভিত্তিতে নৌযান শুমারি সম্পন্ন হলে নৌপথ ব্যবস্থাপনা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনায় এর সুফল পাওয়া যাবে।
কুমিল্লা জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক আতিকুর রহমান চৌধুরী সাংবাদিকদের বলেন, নৌযান শুমারির মাধ্যমে দেশের নৌযান খাতের একটি নির্ভরযোগ্য তথ্যভান্ডার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। দাউদকান্দি, হোমনা ও মেঘনাসহ কুমিল্লার বিভিন্ন নৌপথে চলাচলকারী নৌযানের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে।
তিনি বলেন, শুমারিতে নৌযানের ধরন, মালিকানা, ব্যবহারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হবে। সংগৃহীত তথ্য পরবর্তীতে নৌপরিবহন খাতের পরিকল্পনা ও নীতিনির্ধারণে কাজে লাগবে। তাই তথ্য সংগ্রহকারীদের প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য নৌযান মালিক ও চালকদের প্রতি আহ্বান জানান তিনি।
সংশ্লিষ্টরা জানান, নৌযান শুমারি ২০২৬-এর মূল তথ্য সংগ্রহ কার্যক্রম ২০ থেকে ২৯ আগস্ট পর্যন্ত চলবে। এ সময় নির্ধারিত পদ্ধতিতে দেশের সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী নৌযানের তথ্য সংগ্রহ করা হবে।
নৌযান শুমারির মাধ্যমে দেশের নৌপরিবহন খাতের প্রকৃত চিত্র উঠে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এর ভিত্তিতে নৌপথের উন্নয়ন, নৌযানের নিরাপত্তা, দুর্ঘটনা প্রতিরোধ এবং নৌপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক ও সুশৃঙ্খল করার ক্ষেত্রে কার্যকর পরিকল্পনা গ্রহণ করা সম্ভব হবে।
র‍্যালির মধ্য দিয়ে দাউদকান্দিতে নৌযান শুমারি ২০২৬-এর আনুষ্ঠানিক প্রচার ও সচেতনতামূলক কার্যক্রম শুরু হয়। 

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব