শরণখোলায় গাঁজাসহ মাদক কারবারি মোস্তফা ভান্ডারী গ্রেপ্তার;
বাগেরহাটের শরণখোলায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৮০ গ্রাম গাঁজাসহ মো. মোস্তফা কামাল ওরফে মোস্তফা ভান্ডারী নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) তাকে আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ১ নম্বর ধানসাগর ইউনিয়নের ছৈলাবুনিয়া গ্রামে এই অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত মোস্তফা কামাল ওই এলাকার মৃত গনি তালুকদারের ছেলে।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানমের নির্দেশনায় এসআই (নিরস্ত্র) বিনয় কুমার হাওলাদার, এসআই লোকমান এবং এএসআই সবুজ আব্দুল্লাহর সমন্বয়ে গঠিত পুলিশের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগে থেকেই তিনটি মামলা বিচারাধীন রয়েছে। সর্বশেষ ৮০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটকের ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন করে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শরণখোলা থানার ওসি রোকেয়া খানম বলেন, "গ্রেপ্তারকৃত আসামি মোস্তফা ভান্ডারী এলাকার একজন চিহ্নিত মাদক কারবারি ও সেবী। তার বিরুদ্ধে পূর্বের ৩টি মাদক মামলা রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শরণখোলা থানা পুলিশের মাদকবিরোধী এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মাদকের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।"
শরণখোলা থানা পুলিশের এই ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে পুলিশের তৎপরতা জোরদার হওয়ায় স্থানীয় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত