পেকুয়ায় ইয়াবা-গাঁজাসহ যুবক আটক, ১ মাসের কারাদণ্ড
কক্সবাজারের পেকুয়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ মন্টু মিয়া (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়।
বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার মগনামা ইউনিয়নের সাবমেরিন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মন্টু মিয়াকে আটক করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের কারাদণ্ডের পাশাপাশি ৫০০ টাকা জরিমানা করেন। দণ্ডপ্রাপ্ত মন্টু মিয়া শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার মুন্সিপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আনিসুল ইসলাম জানান, অভিযানে মন্টু মিয়ার কাছ থেকে তিন পিস ইয়াবা ও এক পুটলা গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ড দেওয়া হয়।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত