বাঙ্গালহালিয়াতে চন্দ্রঘোনা থানার উদ্যোগে এক মাদকবিরোধী র্যালি ও সমাবেশ সভা
তারেক রহমান প্রধানমন্ত্রী স্লোগান এর বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে সারাদেশ ঘোষিত "জিরো টলারেন্স" নীতি বাস্তবায়নের অংশ হিসেবে রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার চন্দ্রঘোনা থানার উদ্যোগে এক মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) রাঙ্গামাটি রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে যাত্রী ছাউনি সামনে এক সমাবেশে মিলিত হয়।
যাত্রী ছাউনির সামনে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন,চন্দ্রঘোনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শাকের আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইউছুফ হাসান।
সমাবেশে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ,সিনিয়র যুগ্ম সম্পাদক এমদাদুল হক মিলন,সহ প্রচার সম্পাদক মোঃ মিজানুর রহমান প্রিন্স,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি সদস্য জিকু কুমার দে,উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ সুমন খান,বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সিদ্দিক মোল্লা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব চৌধুরী সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ রাজস্থলী উপজেলা শাখার সভাপতি মাওলানা আবু হুরায়রা,বাঙ্গালহালিয়া বাজার পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম,স্থানীয় প্রেস ক্লাবের গণমাধ্যমকর্মী সহ এলাকার গণ্যমান্য সচেতন সমাজ ব্যক্তিবর্গ এবং বাঙ্গালহালিয়া কলেজ ও বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও শফিপুর মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উপস্থিত বক্তারা বলেন এই এলাকার মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে। তরুণ ও যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষক সহ ছাত্র ছাত্রী অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত