ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

দৌলতপুরে ইলেকট্রিক দোকানে হামলা-ভাঙচুর


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ২০-৮-২০২৬ দুপুর ১:১৮

কুষ্টিয়ার দৌলতপুরে পূর্ববিরোধের জের ধরে এক যুবকের ভাড়া নেওয়া ইলেকট্রিক দোকানে হামলা, ভাঙচুর এবং আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তিন ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শামিম রেজা (২৫) দৌলতপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শামিম রেজা উপজেলার প্রাগপুর ইউনিয়নের ময়রামপুর নদনপাকুড়িয়া এলাকার মো. তুফাজ্জেল হোসেনের ছেলে।

 পারিবারিক বিষয় নিয়ে রিপন (৩৩), সোহেল রানা (৩৭) ও তাদের বাবা গোলাম মস্তফা (৬২)-এর সঙ্গে তার পূর্ববিরোধ চলে আসছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ওই বিরোধের জের ধরে অভিযুক্তরা তার জানমালের ক্ষতি করার জন্য সুযোগ খুঁজছিলেন বলেও দাবি করেছেন শামিম।

শামিমের অভিযোগ, গত ১৪ আগস্ট ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ৩টার দিকে অভিযুক্ত তিনজন পূর্বপরিকল্পিতভাবে তার ভাড়া নেওয়া ইলেকট্রিক দোকানের সামনে এসে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তারা ইট-পাটকেল নিক্ষেপ করে দোকানের শাটার ভাঙচুর করেন।

অভিযোগে আরও বলা হয়, এ সময় প্রথম অভিযুক্ত রিপনের হাতে থাকা একটি আগ্নেয়াস্ত্র দিয়ে শামিমকে হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী। ভিডিওতে একজন ব্যক্তিকে হাতে অস্ত্র নিয়ে হুমকি দিতে দেখা যায় বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী শামিম রেজা বলেন, “রিপন আমাকে আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে হত্যার হুমকি দিয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছি। কিন্তু এখনো কোনো কার্যকর ব্যবস্থা হয়নি।”

তিনি আরও বলেন, হামলা ও ভাঙচুরের পুরো ঘটনার সিসিটিভি ফুটেজ তার মোবাইলে সংরক্ষিত রয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয়-স্বজনের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ করেছি। 

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, ঘটনার সময় কয়েকজন ব্যক্তি এসে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখান এবং দোকানের শাটার ভাঙচুর করেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ বলেন, “অভিযুক্ত ব্যক্তি যতই শক্তিশালী হোক না কেন, আগ্নেয়াস্ত্র প্রদর্শনের অভিযোগটি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযুক্ত রিপন, সোহেল রানা ও গোলাম মস্তফার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। ফলে অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

এ ঘটনায় অভিযোগের সুষ্ঠু তদন্ত, হামলা-ভাঙচুরের সঙ্গে জড়িতদের শনাক্ত এবং আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে হত্যার হুমকির অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী শামিম রেজা।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত