সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া শিকার: ৮ জেলে আটক
সুন্দরবনে তিন মাসের প্রবেশ নিষেধাজ্ঞার মধ্যেই শরণখোলা রেঞ্জের কোকিলমনি অভয়ারণ্যের ত্রিকোন আইল্যান্ড থেকে অবৈধভাবে কাঁকড়া শিকারের সময় ৮ জেলেকে আটক করেছে বন বিভাগ। মঙ্গলবার সন্ধ্যায় তাদের আটক করা হয়। পরে বুধবার দুপুরে বন আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে তাদের বাগেরহাট কারাগারে পাঠানো হয়েছে।
অভিযানকালে আটককৃতদের কাছ থেকে একটি ডিঙি নৌকা, ৬০ কেজি জীবন্ত কাঁকড়া এবং কাঁকড়া ধরার ৩০০টি চারু (ফাঁদ) জব্দ করেন বনরক্ষীরা।
আটক জেলেরা হলেন— বাগেরহাটের মোংলা উপজেলার বকুলতলা গ্রামের মহিদুল শেখ (৩৬), আবু সুফিয়ান শেখ (২৯), হোসাইন হাওলাদার (২৫), শুকুর আলী (৩৫), রুবেল শেখ (২৮), জোলার শেখ (২৬), হোসাইন শেখ (২২) এবং ইমরান শেখ (৩৫)।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ থাকা অবস্থায় বাগেরহাটের মোংলা ও রামপাল এলাকার একটি প্রভাবশালী চক্রের সদস্যরা অবৈধভাবে বনে প্রবেশ করে কাঁকড়া ও বিষ দিয়ে মাছ শিকার করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় কোকিলমনি ফরেস্ট টহল ফাঁড়ির বনরক্ষীরা ত্রিকোন আইল্যান্ড এলাকায় অভিযান চালিয়ে হাতেনাতে ওই ৮ জেলেকে আটক করে।
তিনি আরও জানান, এ ঘটনায় বন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং জব্দকৃত সরঞ্জামসহ আসামিদের বুধবার দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত