ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

মনপুরার কলাতলীতে অসহায় মানুষের জমির ঘাস বিক্রি, লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ


মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা photo মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা
প্রকাশিত: ২০-৮-২০২৬ দুপুর ১:১৯

ভোলার মনপুরার বিচ্ছিন্ন দ্বীপ ইউনিয়ন কলাতলীতে অসহায় ও স্থানীয় বাসিন্দাদের জমি দখল করে ঘাস বিক্রির মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এসব জমি তারা চাষাবাদ ও ভোগদখল করে আসলেও বর্তমানে জমির নিয়ন্ত্রণ হারিয়েছেন তারা।

অভিযোগের কেন্দ্রে রয়েছেন কলাতলী ইউনিয়নের কবির বাজার এলাকার বাসিন্দা মো. খালেক, হানিফ ও শাহেদসহ কয়েকজন।
স্থানীয়দের দাবি, প্রায় ১ হাজার ১৭০ শতাংশ জমি দখলে নিয়ে সেসব জমিতে জন্মানো ঘাস স্থানীয় মহিষপালকদের কাছে বিক্রি করা হচ্ছে। চলতি বর্ষা মৌসুমে প্রায় ১০০ একর জমির ঘাস বিক্রি করে লাখ লাখ টাকা আয় করা হয়েছে বলেও অভিযোগ করেছেন তারা। তবে এসব জমির প্রকৃত মালিকরা ঘাস বিক্রির অর্থ থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়রা জানান, গত বছর থেকে তরমুজচাষিদের কাছে এসব জমি লিজ দিয়ে মোটা অঙ্কের টাকা নেওয়া হয়েছে। এর আগে দীর্ঘদিন ধরে জমির মালিক ও স্থানীয় বাসিন্দারা এসব জমিতে চাষাবাদ করে আসছিলেন।

এক ভুক্তভোগী বলেন, “গত বছর থেকে এখন পর্যন্ত আমি আমার জমি ভোগদখল করতে পারছি না। আমার জমি দখল করে ঘাস বিক্রি করা হয়েছে। আমরা জমিতে চাষ করতে পারি না, অথচ আমাদের জমি থেকে ঘাস বিক্রি হলেও কোনো টাকা দেওয়া হয়নি।”

আরেক ভুক্তভোগী রহিমা বেগম বলেন, নিজেদের জমিতে যেতে গেলেও নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে তাদের।
তিনি বলেন, “আমাদের জমির ঘাস বিক্রি করে দেওয়া হয়েছে। এখন আমরা জমিতে চাষও করতে পারি না, আবার গরু-ছাগলও পালন করতে পারি না। জমির কাছে গেলে মহিষের মালিকরা আমাদের গালমন্দ করেন।”

স্থানীয়দের অভিযোগ, জমির মালিকদের অনুমতি ছাড়াই এসব জমির ঘাস কেটে বিক্রি করা হচ্ছে। এতে একদিকে জমির প্রকৃত মালিকরা তাদের জমির নিয়ন্ত্রণ হারাচ্ছেন, অন্যদিকে জমি থেকে পাওয়া অর্থ থেকেও বঞ্চিত হচ্ছেন।

এ বিষয়ে উপজেলা বিএনপির সহসভাপতি ও এমপি নুরুল ইসলাম নয়ন এর প্রতিনিধি আবদুল খালেক সেলিম মোল্লা বলেন, “অপরাধী কোনো দলের নয়। কেউ দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।”

অভিযোগের বিষয়ে মো. খালেক ও শাহেদ কোনো বক্তব্য দিতে রাজি হননি।
অভিযুক্ত হানিফ অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তা মিথ্যা ও বানোয়াট। আমার কাছে ১০ জনের জমি ছিল। আমি ঘাস বিক্রি করে সবাইকে টাকা দিয়ে দিয়েছি।”

তবে ভুক্তভোগীদের দাবি, তারা ঘাস বিক্রির কোনো টাকা পাননি।

স্থানীয়দের দাবি, জমির প্রকৃত মালিকানা ও ঘাস বিক্রির অর্থের বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত