সুবর্ণচরে মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী র্যালি ও সমাবেশ
নোয়াখালীর সুবর্ণচরে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সচেতনতামূলক র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) বিকেল ৫টায় চরওয়াপদা ইউনিয়নের থানার হাট বাজারে চরজব্বার থানা, কমিউনিটি পুলিশিং ও উপজেলার সর্বস্তরের সচেতন জনসাধারণের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির সার্বিক সহযোগিতায় ছিল মাদকমুক্ত সুবর্ণচর প্ল্যাটফর্ম।
আলা উদ্দিন নুর, ও সাদ্দাম হোসেন রানা, সঞ্চালনায় ও চরওয়াপদা ইউনিয়ন বিএনপির সভাপতি ওলি উদ্দিন সেলিমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল হাসান, নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু, নোয়াখালী জেলা কৃষক দলের সাবেক সভাপতি জামাল উদ্দিন গাজী এবং সুবর্ণচর উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি ইসমাইল হোসেন, আবকর হোসেন হোসেন, চর ওয়াপদা ইউনিয়ন জামায়েতের সভাপতি মাওলানা আবু বক্কর, সুবর্ণচর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আরেজ উদ্দিন নীল, বিএনপি নেতা জাকির হোসেন সৈকত, আব্দুল বাতেন সাহেদ, জামায়েত নেতা আবু ইউছুপ, চর ওয়াপদা ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক জাবেদ ইভান, চর ওয়াপদা ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাকিব আহমেদ, যুগ্ম আহবায়ক সাহেদুল ইসলাম রকি।
র্যালিতে অংশগ্রহণকারীরা মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড প্রদর্শন করেন। পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মী, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বক্তারা তরুণ ও কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
সমাবেশে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, পুলিশ সদস্য, আলেম-ওলামা, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত