রাঙ্গামাটির বরকলে শিক্ষা প্রতিষ্ঠানসহ সুবিধাবঞ্চিতদের মাঝে বিজিবির অনুদান প্রদান
রাঙ্গামাটির বরকল উপজেলার ছোট হরিণায় শিক্ষা প্রতিষ্ঠান এবং দরিদ্র ও অসহায় সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে অনুদান প্রদান করেছে বিজিবি ছোট হরিণা জোন।
সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় বৃহস্পতিবার (২০ আগষ্ট) সকালর হরিণা জোন কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকায় অসহায় সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে এসব আর্থিক অনুদান প্রদান করেন বিজিবি ছোট হরিণা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ।
এসময় বিজিবির অন্যান্য কর্মকর্তাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
এ সময় ছোট হরিণা জোন কর্তৃক ভূষণছড়া ইউনিয়নের ফারুক-ই-আযম (রাঃ) হেফজখানা ও এতিমখানার ছাত্রদের আহারের জন্য আর্থিক অনুদান, এলাকার অসহায় জনসাধারণের বসতবাড়ী মেরামতের জন্য ১টি পরিবারের মাঝে ঢেউটিন, ৩টি পরিবারের মাঝে আর্থিক অনুদান, দরিদ্র ও অসহায় সুবিধাবঞ্চিত পরিবারের উন্নত চিকিৎসা, সন্তানের লেখাপড়ার খরচ বাবদ আর্থিক অনুদান, ২টি সেলাই মেশিন এবং ১টি পরিবারের মাঝে সোলার প্যানেল বিতরণ করা হয়।
অনুদান প্রদানকালে বিজিবি ছোট হরিণা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, বিজিবি শুধু দেশের সীমান্ত রক্ষা নয়, মানুষের কল্যাণে কাজ করাকেও নিজেদের দায়িত্ব বলে মনে করে। বিজিবি এই অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি ছোট হরিণার বিভিন্ন দূর্গম এলাকায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। সমাজের অসহায় সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ছোট হরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) ভবিষ্যতেও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত