ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

বারহাট্টায় সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে হাজারো মানুষ


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ২০-৮-২০২৬ দুপুর ২:৪৪

নেত্রকোনার বারহাট্টা উপজেলাধীন চিরাম ইউনিয়নের গুরুত্বপূর্ণ নৈহাটি বাজার-পুটাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বর্তমানে তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। (নৈহাটি বাজার থেকে পুটাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত) প্রায় ৪ কিলোমিটার রাস্তার বেহাল দশায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন কয়েকটি এলাকার হাজারো মানুষ। প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে গিয়ে ভোগান্তির পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে।

স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে রাস্তাটির বিভিন্ন অংশ ভাঙাচোরা ও খানাখন্দে ভরা থাকলেও কার্যকর সংস্কারের উদ্যোগ দৃশ্যমান নয়। বর্ষা মৌসুমে বৃষ্টির পানি ও কাদায় রাস্তার অবস্থা আরও ভয়াবহ হয়ে ওঠে। কোথাও কোথাও বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। নৈহাটি বাজারটি নেত্রকোনা জেলার অন্যতম বৃহৎ গরুর হাট হিসেবে পরিচিত। কলমাকান্দা, বড়খাপন, গতুরা, সিধলী, যাত্রাবাড়ী, মধ্যনগরসহ বিভিন্ন এলাকা থেকে গরু ব্যবসায়ী ও সাধারণ মানুষ এই সড়ক ব্যবহার করে নৈহাটি বাজারে যাতায়াত করেন। এমনকি সুনামগঞ্জের তাহেরপুরসহ দূরবর্তী এলাকার ব্যবসায়ীরাও এ পথে চলাচল করেন।

সড়কটির দুরবস্থার কারণে শুধু সাধারণ মানুষের যাতায়াতই ব্যাহত হচ্ছে না বরং গরু পরিবহন, কৃষিপণ্য বাজারজাতকরণ ও স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ছে। কৃষক ও ব্যবসায়ীদের অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করে পণ্য পরিবহন করতে হচ্ছে। এতে স্থানীয় অর্থনীতির ওপরও চাপ সৃষ্টি হচ্ছে বলে জানান এলাকাবাসী।

স্থানীয়দের ভাষ্য, নৈহাটি–পুটাকিয়া সড়কটি দ্রুত পাকাকরণ ও টেকসইভাবে নির্মাণ করা হলে নৈহাটি বাজারের সঙ্গে আশপাশের বিস্তীর্ণ এলাকার যোগাযোগব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে। একই সঙ্গে গরুর ব্যবসা, কৃষি ও স্থানীয় বাণিজ্য আরও সম্প্রসারিত হওয়ার সুযোগ তৈরি হবে।

এলাকাবাসীর প্রশ্ন- গুরুত্বপূর্ণ একটি সড়ক দীর্ঘদিন ধরে এভাবে পড়ে থাকবে কেন? জনদুর্ভোগ ও অর্থনৈতিক ক্ষতি বিবেচনায় নিয়ে আর বিলম্ব না করে সড়কটির প্রয়োজনীয় জরিপ, বরাদ্দ ও উন্নয়নকাজ দ্রুত শুরু করার দাবি জানিয়েছেন তারা।

হাজারো মানুষের দুর্ভোগ লাঘব এবং নৈহাটি বাজারের সম্ভাবনাময় বাণিজ্যিক কার্যক্রমকে আরও গতিশীল করতে নৈহাটি–পুটাকিয়া সড়কটি দ্রুত পাকাকরণ ও টেকসইভাবে নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত