ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

বাঘা হরিরামপুর উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে আন্তঃশ্রেণী খেলার ফাইনাল অনুষ্ঠিত


আবুল হাশেম, বাঘা photo আবুল হাশেম, বাঘা
প্রকাশিত: ২০-৮-২০২৬ দুপুর ৩:৩৫

রাজশাহীর বাঘা উপজেলার হরিরামপুর উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে আন্তঃশ্রেণী খেলার ফাইনাল ম্যাচ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হরিরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহালম ইসলাম খোকন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মো. হেলাল উদ্দিন রিয়াল।
প্রধান অতিথির বক্তব্যে জনাব মো. হেলাল উদ্দিন রিয়াল বলেন,  লেখাপড়ার পাশাপাশি ক্রীড়াচর্চা শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা ও মানসিকভাবে দৃঢ় করে গড়ে তোলে। খেলাধুলা তরুণ সমাজকে মাদক, সামাজিক অবক্ষয় ও ক্ষতিকর আসক্তি থেকে দূরে রাখার সবচেয়ে কার্যকরী মাধ্যম। একটি সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণে অনিয়মিত জীবনধারা পরিহার করে মাঠমুখী হওয়ার কোনো বিকল্প নেই। হরিরামপুর উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের এই সুন্দর উদ্যোগ শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাইদুর রহমান কালু, তৈয়বুর রহমান তৈয়ব, তোফাজ্জল হোসেন তুফা এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষকমণ্ডলী, অভিভাবক ও স্থানীয় সুধীবৃন্দ।

খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি ও উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো স্কুল প্রাঙ্গণ  উৎসব মুখরিত ছিল।

 

এমএসএম / এমএসএম

নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন

খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত