জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়
চাঁপাইনবাবগঞ্জে ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ আয়োজন উপলক্ষে স্থানীয় সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, জেলা ক্রীড়া কর্মকর্তা আবু জাফর মাহমুদুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. মশিউর রহমান মিঠু, জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটির সদস্য মো. তোফিকুল ইসলাম তোফা, চাঁপাই দর্পণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. আশরাফুল ইসলাম রঞ্জুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
মতবিনিময় সভায় আসন্ন টুর্নামেন্টটি সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করা হয়। একই সঙ্গে টুর্নামেন্টের আয়োজন, প্রস্তুতি, খেলা পরিচালনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় জানানো হয়, জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট -২০২৬ রাউন্ড রবীনলীগ পদ্ধতিতে ফাইনালসহ মোট ১১টি ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে আন্তঃজেলা পর্যায়ের দল অংশগ্রহণের সুযোগ পাবে। প্রতিটি ম্যাচ বাফুফে (বাংলাদেশ ফুটবল ফেডারেশন) থেকে মনোনীত রেফারিদের মাধ্যমে পরিচালনা করা হবে। জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখা সম্ভব। জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টকে উৎসবমুখর ও সফল করতে প্রশাসনের পাশাপাশি গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।
মতবিনিময় সভায় স্থানীয় গণমাধ্যমকর্মীরা টুর্নামেন্টের প্রচার-প্রচারণা, দর্শক সম্পৃক্ততা এবং সুন্দর পরিবেশে খেলা আয়োজনের বিষয়ে বিভিন্ন পরামর্শ দেন।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত