ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামে অরণ্যের ‘সবুজ উৎসব’,অনুষ্ঠিত


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২০-৮-২০২৬ দুপুর ৩:৩৭

পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টি ও শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করতে কুড়িগ্রামে পরিবেশবাদী সংগঠন অরণ্যের উদ্যোগে দিনব্যাপী ‘সবুজ উৎসব-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টায় নাগেশ্বরীর কাচারী পয়রাডাঙ্গা বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ফিতা কেটে উৎসবের উদ্বোধন করা হয়। দিনব্যাপী এ আয়োজনে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অতিথি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
উৎসবের অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ৫০টি গাছের চারা রোপণ করা হয়। একই সঙ্গে বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে চার শতাধিক ফলজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়।
এ সময় শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা, পরিবেশ সংরক্ষণে সচেতনতামূলক ক্যাম্পেইন ও বৃক্ষ প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি ও আয়োজকদের শুভেচ্ছা বক্তব্য এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। পরে শিক্ষক ও অতিথিরা বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।
আলোচনায় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু পরিবেশকে সবুজ করে না, এটি জীববৈচিত্র্য সংরক্ষণ, মাটি রক্ষা এবং বায়ুমণ্ডলের ভারসাম্য বজায় রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
কাচারী পয়রাডাঙ্গা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিজুল ইসলাম মন্ডল বলেন, “একটি গাছ কেটে ফেললে তার পরিবর্তে অন্তত তিনটি গাছ রোপণ করতে হবে। তবেই পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে রক্ষা পাওয়া সম্ভব হবে।”
গাছের চারা পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে। তারা জানায়, এ ধরনের কর্মসূচির মাধ্যমে গাছ ও পরিবেশের গুরুত্ব সম্পর্কে তাদের সচেতনতা বাড়ছে। পাশাপাশি নিজেদের বাড়ি ও আশপাশের এলাকায় গাছ লাগানো এবং সেগুলোর পরিচর্যার প্রতিও আগ্রহ তৈরি হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাগেশ্বরী উপজেলা একাডেমিক সুপারভাইজার শ্রী নিখিল চন্দ্র বর্মন। বিশেষ অতিথি ছিলেন মধ্য কুমোরপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মোঃ তরিকুল ইসলাম, স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফুল’-এর প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ আব্দুল কাদের, অরণ্যের উপদেষ্টা মোঃ নুর আমিন, প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আব্দুস ছোবহান জুয়েলসহ সংগঠনের সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবু জোবায়েদ সাগর। সভাপতিত্ব করেন কাচারী পয়রাডাঙ্গা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নুর মোহাম্মদ আল আমিন।
আয়োজকেরা জানান, পরিবেশ রক্ষায় জনসচেতনতা তৈরি এবং শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করাই ‘সবুজ উৎসব-২০২৬’-এর মূল লক্ষ্য। শিক্ষার্থীদের সরাসরি সম্পৃক্ত করে আয়োজিত এ কর্মসূচি স্থানীয় পর্যায়ে পরিবেশবান্ধব উদ্যোগের একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত