মাদারীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে মারধর ও হত্যার হুমকি,থানায় জিডি
মাদারীপুরের কালকিনীতে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে মারধর ও জীবননাশের হুমকির অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ভূক্তভোগী বৃদ্ধ আব্দুল মান্নান বেপারী (৭৯) বাদী হয়ে কালকিনী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়,কালকিনী থানাধীন কালাই সরদারের চর গ্রামের বাসিন্দা আঃ গনি বেপারীর ছেলে আব্দুল মান্নান বেপারীর সাথে একই এলাকার নাদিয়া সুলতানা (৩৫), আরিফুল ইসলাম বাবু বেপারী (৪০), সাজ্জাদ হোসেন (২৭) ও হান্নান মিয়ার (৬৫) দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছে। উক্ত বিরোধের বিষয়ে মাদারীপুর বিজ্ঞ দেওয়ানী আদালতে একটি মামলা (নং-৯৬/১১) বর্তমানে বিচারাধীন রয়েছে।
ঘটনার বিবরণী থেকে জানা যায়, গত ১২ আগস্ট দুপুর আনুমানিক ১ টার সময় আব্দুল মান্নান বেপারীর বসতবাড়ির সামনের ডোবা দিয়ে একটি গাছের গুঁড়ি ভেসে যাওয়ার সময় তাদের গৃহপরিচারিকা মঞ্জিলা বেগম (৪০) সেটি তোলার চেষ্টা করেন। এ সময় বিবাদীরা ঘটনাস্থলে এসে মঞ্জিলা বেগমের ওপর চড়াও হয়। প্রতিবাদ করলে তাকে কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলা-ফোলা জখম করা হয়।মঞ্জিলা বেগমের ডাক-চিৎকারে বৃদ্ধ আব্দুল মান্নান বেপারী ও তাঁর স্ত্রী সাবিনা ইয়াসমিন (৫৫) এগিয়ে এলে বিবাদীরা লাঠিসোটা নিয়ে তাঁদের দিকেও তেড়ে আসে। প্রাণভয়ে তাঁরা ঘরের ভেতর আশ্রয় নেন। পরবর্তীতে স্থানীয় লোকজন এগিয়ে এলে বিবাদীরা পরিবারটিকে খুন-জখমের হুমকি এবং মিথ্যা নারী নির্যাতন মামলা দিয়ে হয়রানি করার ভয় দেখিয়ে স্থান ত্যাগ করে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত নাদিয়া সুলতানার মা ফাহিমা বেগম বলেন,জমিজমা নিয়ে আদালতে মামলা চলমান আছে, আদালত যে রায় দিবে আমরা সেটা মেনে নেবো।
এ বিষয়ে ভূক্তভোগী পরিবারটির নিরাপত্তাহীনতার কথা বিবেচনা করে কালকিনী থানায় জিডি করা হলে বিষয়টি আমলে নেন থানা কর্তৃপক্ষ। মাদারীপুর কালকিনী থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল আলম জানান, অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করছেন।
এমএসএম / এমএসএম
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর