নাগরপুরে তিন ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার জরিমানা
টাঙ্গাইলের নাগরপুরে বিভিন্ন অনিয়মের অভিযোগে তিনটি ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায়
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিখিল বণিক এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল করিম মিয়া।অভিযানে পদ্মা ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা, নিউ এশিয়া ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা এবং নাগরপুর পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের নাম পরিবর্তন করে ‘ক্লিনিক এন্ড হাসপাতাল’ নাম ব্যবহার, নিউ এশিয়া ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের অপরিচ্ছন্ন পরিবেশ ও ল্যাব কক্ষে এসি না থাকা এবং নাগরপুর পপুলার ডায়াগনস্টিক সেন্টারে অন্য ঠিকানার লাইসেন্স ব্যবহারের অভিযোগে এসব জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে নিয়ম-নীতি মেনে চলা, বৈধ লাইসেন্স সংরক্ষণ এবং রোগীদের নিরাপদ ও মানসম্মত সেবা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত