ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

বগুড়ার শেরপুরে মেয়েকে ধর্ষণের দায়ে পিতার মৃত্যুদন্ড


বগুড়া প্রতিনিধি  photo বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ২০-৮-২০২৬ দুপুর ৩:৪৬

বগুড়ার শেরপুরে মেয়েকে ধর্ষনের দায়ে পিতার মৃত্যুদন্ড। বগুড়া শিশু ধর্ষন অপরাধ দমন ট্রাইব্যুনাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মারুফ হোসেন বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এ রায় প্রদান করেন। একই সাথে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
মৃত্যুদন্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আব্দুল খালেক (৫১)। তিনি বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া বস্তি এলাকার বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ২১ অক্টোবর ভোর সাড়ে চারটার দিকে খালেক তার মেয়েকে ধর্ষণ করেন। ওই সময় শিশুটির সৎ মা স্থানীয় একটি চাতালে ধান সেদ্ধ করতে গিয়েছিলেন। ধর্ষণের পর বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দেন খালেক। পরে শিশুটির আচরণে পরিবর্তন দেখা দেয়। সে বাড়ির কাজ করা বন্ধ করে দিলে তার সৎ মা তাকে মারধর করতে থাকেন। একপর্যায়ে শিশুটি সৎ মাকে বিষয়টি জানায়। তবে স্বামীর বিরুদ্ধে মেয়ের অভিযোগ বিশ্বাস না করে তিনি শিশুটির ওপর নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দেন। পরে নির্যাতন থেকে বাঁচতে শিশুটি তার দুই সহপাঠীকে ঘটনাটি জানায়। তাদের কাছ থেকে বিষয়টি জানার পর স্থানীয় বাসিন্দারা থানায় অভিযোগ করেন। অতঃপর ২০২০ সালের ৩১ অক্টোবর শিশুটির মা শেরপুর থানায় বাদী হয়ে তার স্বামীর বিরুদ্ধে ধর্ষন  মামলা করেন।
আদালতের পিপি অ্যাডভোকেট আলী আসগর বলেন, মামলায় রাষ্ট্রপক্ষের উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা শেষে আদালত একমাত্র আসামি আব্দুল খালেককে মৃত্যুদন্ডের আদেশ দেন। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা করেন। 

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত