২৭ আগস্ট গণঅধিকার পরিষদের নড়াইল জেলা সম্মেলন
নড়াইল জেলা গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন আগামী ২৭ আগস্ট (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই দিন সকাল ১০টায় নড়াইল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনকে কেন্দ্র করে জেলার তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক লায়ন নুর ইসলাম ও সদস্য সচিব আবু দারদা জানান, অনুষ্ঠান সফল ও সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদ সদস্য মো. হাবিবুর রহমান (রিজু)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নাহিদ হাসান, গণঅধিকার পরিষদ মিডিয়া সেলের সাধারণ সম্পাদক আশরাফুল রায়হান, পেশাজীবী অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জিল্লুর রহমান সুমন, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নাজমুল হাসান এবং খুলনা বিভাগীয় উপ-কমিটির সদস্য শাকিল আহমেদ তিয়াসসহ জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত