জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন সংক্রান্ত প্রচারণা
জয়পুরহাট সদর উপজেলার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭ (সিজন-২)’ এর রেজিস্ট্রেশন সংক্রান্ত প্রচার-প্রচারণা ও উদ্বুদ্ধকরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত প্রচারণায় শিক্ষার্থীদের নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন প্রক্রিয়া, অংশগ্রহণের সুযোগ ও বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করা হয়। এ সময় শিক্ষার্থীদের খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশে উৎসাহিত করা হয়।
প্রচার-প্রচারণা কার্যক্রমে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর, জয়পুরহাটের উপ-পরিচালক মকছুদুল কবীর, জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ।
আয়োজকরা জানান, নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর মাধ্যমে জেলার শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করে তোলা এবং তাদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করাই এ কার্যক্রমের অন্যতম লক্ষ্য।
এমএসএম / এমএসএম
লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান