ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

উখিয়া সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ লাখ ৭২ হাজার পিস ইয়াবা জব্দ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০-৮-২০২৬ দুপুর ৪:৩৪

কক্সবাজারের উখিয়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বিশেষ অভিযানে ৬ লাখ ৭২ হাজার  পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
বিজিবি উখিয়া ব্যাটালিয়ন (৬৪) এর অধিনায় লে: কর্নেল মো. জহিরুল ইসলাম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে বিজিবির উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র অধীনস্থ বালুখালী ও পালংখালী বিওপির বিশেষ টহলদল জোরদার করা হয়। এসময় আঞ্জুমানপাড়া ও ফাইসাখালী এলাকায় অবস্থান নেওয়া হলে রাত সাড়ে ৯ টার দিকে থার্মাল ইমেজারের মাধ্যমে বিজিবি টহলদল ৭ থেকে ৮ জন সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে। 
এ সময় বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে বিজিবির উপস্থিতি টের পেয়ে তাদের হাতে থাকা ৫টি বস্তা ফেলে দ্রুত পার্শ্ববর্তী গ্রামের দিকে পালিয়ে যায়। পরে বিজিবি টহলদল ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ফেলে যাওয়া ৫টি বস্তার ভেতর থেকে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী প্যাকেটে সর্বমোট ৬ লাখ ৭২ বাহাত্তর হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। আর পালিয়ে যাওয়া ব্যক্তিদের আটক করতে বিজিবি সদস্যরা ওই এলাকায় অধিকতর অভিযান পরিচালনা করলেও তাদের আটক করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, উদ্ধারকৃত ইয়াবার সঙ্গে জড়িত মাদক সরবরাহকারী ও চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও তৎপরতা আরও জোরদার করা হয়েছে। সীমান্ত দিয়ে মাদক ও অন্যান্য অবৈধ পণ্য পাচার প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত