ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

কালিয়ায় নদীর তীরে ১০টি অবৈধ কয়লার চুল্লী, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা


জিহাদুল ইসলাম, কালিয়া photo জিহাদুল ইসলাম, কালিয়া
প্রকাশিত: ২০-৮-২০২৬ দুপুর ৪:৩৯

নড়াইলের কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নের পাইটকেবাড়ী গ্রামে নবগঙ্গা নদীর তীরে সবুজ বনায়ন ধ্বংস করে অবৈধভাবে গড়ে উঠেছে কাঠ পুড়িয়ে কয়লা তৈরীর ১০টি চুল্লী। সরকার ২৫ কোটি বৃক্ষ রোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগ নিলেও কিছু অসাধু ব্যবসায়ী প্রভাবশালীদের ছত্রছায়ায় প্রতিনিয়ত গাছ কেটে এসব চুল্লীতে পুঁড়িয়ে তৈরী করছেন কয়লা বলে অভিযোগ উঠেছে। বেলায়েত মেম্বার নামে এক ব্যক্তির মালিকানায় পরিচালিত এসব চুল্লীতে প্রতিদিন বিপুল পরিমাণ কাঠ পোঁড়ানো হচ্ছে। ফলে চুল্লী থেকে নির্গত ঘন কালো ধোঁয়ায় দূষিত হচ্ছে আশপাশের পরিবেশ এবং স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কোনো ধরনের বৈধ অনুমোদন ছাড়াই এসব চুল্লীতে কাঠ পুড়িয়ে কয়লা উৎপাদন করা হচ্ছে। চুল্লী থেকে নির্গত ধোঁয়ায় আশপাশের বসতবাড়ি, কৃষিজমি ও নবগঙ্গা নদীর পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ধোঁয়ার কারণে শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টে ভোগা ব্যক্তিরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। পাশাপাশি মূল্যবান গাছ কেটে কয়লা উৎপাদনের কারণে পরিবেশের ভারসাম্যও হুমকির মুখে পড়ছে বলে অভিযোগ স্থানীয়দের।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা জানান, দিনের পাশাপাশি রাতেও চুল্লীগুলোতে কাঠ পোড়ানো হয়। এতে সৃষ্ট ধোঁয়া ও দুর্গন্ধে স্বাভাবিকভাবে বসবাস করা কঠিন হয়ে পড়েছে। তারা দ্রুত এসব অবৈধ চুল্লী বন্ধ করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এলাকাবাসী স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, অবৈধভাবে পরিচালিত এসব কয়লার চুল্লীর বিরুদ্ধে দ্রুত অভিযান পরিচালনা করা না হলে পরিবেশ ও জনস্বাস্থ্যের ক্ষতি আরও বাড়তে পারে।
এ বিষয়ে চুল্লীর পরিচালক বেলায়েত মেম্বারের সাথে কথা হলে উপজেলা বা জেলা প্রশাসনের কোন অনুমতি নেননি বলে জানান। তবে প্রভাবশালী কয়েকজন নেতার দোহাই দিয়ে দায় এড়ানোর চেষ্টা করেন।
এ বিষয়ে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও পার্থ প্রতিম বিশ্বাস বলেন, লোকালয়ে এ সমস্ত চুল্লীর কালো ধোয়ার ফলে সুস্থ্য শিশুদেরও এক সময় ফুসফুসের সমস্যা ও এলার্জিসহ নানা রোগে আক্রান্ত হতে পারে। এছাড়া যারা শ্বাস কষ্টে ভুগছেন এবং বয়স্ক মানুষ তাদের জন্য এ ধোঁয়া মারাত্মক ক্ষতিকর।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মোঃ জিন্নাতুল ইসলাম বলেন, পরিবেশ অধিদপ্তরের সাথে কথা বলে দ্রুত ব্যবস্থা নিবেন।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত