ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

মনোহরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা


আবদুর রহিম, মনোহরগঞ্জ photo আবদুর রহিম, মনোহরগঞ্জ
প্রকাশিত: ২০-৮-২০২৬ দুপুর ৪:৩৯
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারের নির্দেশনা অনুযায়ী রাত ৮টার পর ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার কথা থাকলেও তা অমান্য করে দোকান খোলা রাখায় মনোহরগঞ্জে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 
বুধবার (১৯ আগস্ট) রাতে মনোহরগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গাজালা পারভিন রুহি।  এ সময় বাজারের ৫ জন ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। জানা যায়, সরকারি আদেশ অনুযায়ী রাত ৮টার মধ্যে শপিংমল ও দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা রয়েছে।ওই নির্দেশনা অমান্য করে মনোহরগঞ্জ বাজারে কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান নির্ধারিত সময়ের পরও খোলা রাখা হয়। বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার দায়ে পাঁচটি দোকানকে বিভিন্ন অঙ্কে জরিমানা করা হয়। সবমিলিয়ে তাদের কাছ থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে ব্যবসায়ীদের তড়িঘড়ি করে দোকান বন্ধ করে চলে যেতে দেখা যায়। উপজেলা প্রশাসন জানায়, সরকারি নির্দেশনা ও আইন অমান্য করে নির্ধারিত সময়ের পর দোকানপাট খোলা রাখলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গাজালা পারভিন রুহির নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আইন-শৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ