ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিদায় উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়


কাজী ওহিদ, মুকসুদপুর photo কাজী ওহিদ, মুকসুদপুর
প্রকাশিত: ২০-৮-২০২৬ দুপুর ৪:৪০

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন বদলিজনিত কারণে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে মুকসুদপুরের সাংবাদিকদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিদায়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন, তাঁর সহধর্মিণী জাফিফা জান্নাত মিমি, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ছালাম খান,
পদোন্নতিপ্রাপ্ত মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা: ভীষ্মদেব মন্ডল, সরকারি মুকসুদপুর কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক মাহাবুব হাসান বাবর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু,মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া, সিনিয়র সহ-সভাপতি মো. হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক পরেশ বিশ্বাস, মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শহিদুল ইসলাম, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক নাহিদ পারভেজ জনি ও লিয়াকত আলী সরদারসহ সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বিদায়ী কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন তাঁর দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় ১২ বছর ধরে কর্মরত ছিলেন। এর মধ্যে প্রায় সাড়ে চার বছর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
দীর্ঘদিন মুকসুদপুরে দায়িত্ব পালনকালে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, রোগীদের সেবা নিশ্চিতকরণ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কার্যক্রমে তাঁর ভূমিকার কথা সভায় স্মরণ করা হয়। সাংবাদিকরা তাঁর দায়িত্বকালীন সময়ে স্বাস্থ্যসেবায় বিভিন্ন ইতিবাচক উদ্যোগের প্রশংসা করেন এবং নতুন কর্মস্থলের জন্য তাঁর সফলতা ও শুভকামনা জানান।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন একই কর্মস্থলে দায়িত্ব পালন করার কারণে ডা. রায়হান ইসলাম শোভনের সঙ্গে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিদের একটি আন্তরিক সম্পর্ক গড়ে উঠেছিল। বদলির কারণে তিনি মুকসুদপুর থেকে বিদায় নিলেও তাঁর কর্মময় সময়ের স্মৃতি স্থানীয়দের মাঝে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত