শ্রীলঙ্কাকে মুরালিধরনের পরামর্শ
বিশ্বকাপের প্রথম রাউন্ডে উত্তীর্ণ চার দল অংশ নিবে আগেই সুপার টুয়েলভে জায়গা করে নেওয়া ৮ দলের বিপক্ষে। ২০১৪ সালের চ্যাম্পিয়ন ও তিনবারের ফাইনালিস্ট শ্রীলঙ্কাকেও এবার খেলতে হবে প্রথম পর্বে। লঙ্কান স্পিন লিজেন্ড মুত্তিয়া মুরালিধরন তার দেশের সম্ভাবনা নিয়ে কথা বলেছেন আইসিসির এক সাক্ষাৎকারে।
সুপার টুয়েলভে সরাসরি জায়গা না পাওয়া প্রসঙ্গে মুরালিধরন বলেন, ‘এই দলকে প্রথম রাউন্ডের বাধা পেরোতে হবে। গত পাঁচ ছয় বছরে এই দল নিচের দিকে নেমেছে। আমাদের ইতিহাসে প্রথমবার এমনটা হলো। খোলাখুলি বললে, আমরা যথেষ্ট ভালো ছিলাম না। আমরা যথেষ্ট ভালো ক্রিকেট খেলতে পারিনি বলেই এখন এই অবস্থানে। কিন্তু সুপার টুয়েলভে দলকে তোলার মতো খেলোয়াড় আছে আমাদের। কিন্তু প্রথমে তাদের সেই বাধা পেরোতে হবে।’
দাসুন শানাকার নেতৃত্বে এই দলে আছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মাহিষ ঠিকাসানার মতো স্পিনাররা। তাদের নিয়ে প্রচুর আশাবাদী স্পিন লিজেন্ড।
তিনি বলেন, ‘স্পিনাররা খুব ভালো, কিন্তু ব্যাটিং কিছুটা দুর্বল। কিন্তু তারা যদি মানসম্মত রান স্কোরবোর্ডে আনতে পারে, তাহলে বোলাররা প্রতিপক্ষকে ঠেকাতে পারবে। এটা করতে পারলে আমার মনে হয় তারা কিছু কিছু দলকে চমকেও দিতে পারবে।’
প্রীতি / প্রীতি
রিয়ালে খেলে যথেষ্ট সম্মান পাচ্ছে না ভিনি : মরিনিও
বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন যিনি
মেসিও কি ১০০০ গোলের আশায় ছুটছেন? যা বললেন মায়ামি কোচ
‘ভালো না করলে এটাই তাদের শেষ সিরিজ’, ৫ ক্রিকেটারকে সতর্ক করলেন আখতার
তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু
মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন
অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি
মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ
প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস
বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা
ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের
মোহামেডান ও কিংসের সহজ জয়