ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার


বাগমারা প্রতিনিধি photo বাগমারা প্রতিনিধি
প্রকাশিত: ২০-৮-২০২৬ বিকাল ৫:২৯
রাজশাহীর বাগমারায় প্রতারণা মামলার আসামি ও আদালতে সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে পৃথক অভিযানে গ্রেপ্তার করেছে বাগমারা থানা পুলিশ। বুধবার রাতে গাজীপুর মহানগরীর গাছা ও ঢাকা মহানগরীর কাফরুল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
 
পুলিশ জানায়, ভবানীগঞ্জ পৌরসভার গোডাউন মোড় এলাকায় ‘স্বচ্ছতা রাজশাহী লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালিত হতো। প্রতিষ্ঠানটি বিভিন্ন প্রলোভন ও আর্থিক সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল অর্থ গ্রহণ করে। পরে গ্রাহকদের পাওনা পরিশোধ না করে প্রতিষ্ঠানটি বন্ধ করে সংশ্লিষ্টরা আত্মগোপনে চলে যান।
 
এ ঘটনায় ভুক্তভোগী কেএম আব্দুর রহিম ও অহিদুল ইসলাম পৃথকভাবে বাগমারা থানায় মামলা করেন। মামলায় প্রতিষ্ঠানের পরিচালক ময়নুল ইসলাম (৩৬), পিতা আব্দুল ওয়াহেদ, মাতা মোমেনা, সাং ঝাড়গ্রাম, বাগমারা, রাজশাহীসহ চারজনকে আসামি করা হয়।
 
তদন্তের ধারাবাহিকতায় বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার রাত আনুমানিক দেড়টার দিকে গাজীপুর মহানগরীর গাছা এলাকায় অভিযান চালিয়ে মামলার এক নম্বর আসামি ময়নুল ইসলামকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
 
পুলিশের তথ্য অনুযায়ী, মামলার এজাহারে কেএম আব্দুর রহিম প্রতিষ্ঠানে বিভিন্ন সময়ে মোট ২৮ লাখ টাকা এবং তার ভাই ওয়াছেক আলী বিল্লাহ ৬৫ লাখ ৫০ হাজার টাকা জমা দেওয়ার অভিযোগ করেছেন। এছাড়া বাগমারা এলাকার আরও বিভিন্ন ব্যক্তির কাছ থেকেও প্রতিষ্ঠানটি বিপুল অর্থ গ্রহণ করেছে বলে অভিযোগ রয়েছে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার