ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়


মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা photo মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা
প্রকাশিত: ২০-৮-২০২৬ বিকাল ৫:২৯

ভোলার মনপুরায় জেলের জালে ধরা পড়েছে প্রায় দুই কেজি ওজনের একটি বড় আকারের ইলিশ, স্থানীয়ভাবে যাকে ‘রাজা ইলিশ’ নামে ডাকা হয়। মাছটি স্থানীয় একটি মৎস্য আড়তে নিলামে ৯ হাজার টাকায় বিক্রি হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ মৎস্যঘাটে অনি চৌধুরীর মাছের আড়তে মাছটি নিলামে তোলা হলে আড়তদার অনি চৌধুরী ৯ হাজার টাকায় মাছটি কিনে নেন।

স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা জানান, রামনেওয়াজ মৎস্যঘাট সংলগ্ন মেঘনা নদীতে জেলে শরীফ মাঝির জালে অন্যান্য ইলিশের সঙ্গে বড় আকারের মাছটি ধরা পড়ে। পরে অন্যান্য মাছের সঙ্গে দুই কেজি ওজনের ইলিশটিও অনি চৌধুরীর আড়তে নিয়ে আসা হয়। নিলামে মাছটি ৯ হাজার টাকায় বিক্রি হয়।

জেলে শরীফ মাঝি বলেন, বৃহস্পতিবার দুপুরে পশ্চিম পাশের মেঘনা নদীতে জাল ফেলে মাছ শিকার করছিলেন তিনি। এ সময় অন্যান্য ছোট ও মাঝারি আকারের ইলিশের সঙ্গে বড় মাছটি জালে ধরা পড়ে। পরে মাছটি অন্যান্য ইলিশের সঙ্গে আড়তে নিয়ে বিক্রি করেন।

মৎস্য আড়তদার অনি চৌধুরী বলেন, এ সময়ে সবসময় বড় আকারের ইলিশ ধরা পড়ে না। দুই কেজি ওজনের মাছটি ঢাকায় পাঠানো হবে। সেখানে মাছটি আরও বেশি দামে বিক্রি হবে বলে আশা করছেন তিনি।

উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু জানান , বৃষ্টিপাত বাড়লে সামনে জেলেদের জালে আরও বড় আকারের ইলিশ ধরা পড়ার সম্ভাবনা রয়েছে।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত