গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
রাজশাহীর গোদাগাড়ীতে অনুমোদনহীনভাবে সার মজুদের দায়ে এক কীটনাশক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তার বাড়ির পেছনের গোয়ালঘর থেকে ১৪০ বস্তা সার জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার দেওপাড়া ইউনিয়নের কানাইডাঙ্গা এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কানাইডাঙ্গা এলাকায় মেসার্স জিএস ট্রেডার্সে অভিযান চালানো হয়। এ সময় ব্যবসায়ী নাসিরউদ্দিনের (৪৫) বাড়ির পেছনের গোয়ালঘর থেকে ৯০ বস্তা এমওপি ও ৫০ বস্তা ডিওপি সার পাওয়া যায়।
নাসিরউদ্দিন কোনো সার ডিলার নন। তিনি খুচরা ব্যবসায়ী এবং তার প্রতিষ্ঠানে মূলত কীটনাশক বিক্রি করা হয়। অনুমোদন ছাড়া সার মজুদের দায়ে ভ্রাম্যমাণ আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
জব্দ করা ১৪০ বস্তা সার সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান বলেন, কৃষকদের স্বার্থে সার মজুদ ও বিক্রির ক্ষেত্রে সরকারি নিয়মকানুন কঠোরভাবে মানতে হবে। অনুমোদন ছাড়া সার মজুদ, কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা অতিরিক্ত দামে বিক্রির কোনো সুযোগ নেই। কৃষকদের হয়রানি ও প্রতারণা ঠেকাতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি ৩ চারদিন পর হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন
রাজস্থলীতে র্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত