ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি


সাইদুল ইসলাম, কাউনিয়া photo সাইদুল ইসলাম, কাউনিয়া
প্রকাশিত: ২০-৮-২০২৬ বিকাল ৫:৩১
রংপুরের কাউনিয়ায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে উপজেলার বালাপাড়া ইউনিয়নের তকিপল বাজার থেকে শান্ত বাজার সড়কের সেতুর মুখে দীর্ঘদিন ধরে জমে থাকা কচুরিপানা অপসারণ এবং একটি মসজিদ প্রাঙ্গণে বিভিন্ন জাতের ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা  রাকিবুল হাসান পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী লিটন, বালাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, রংপুর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি সাইদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ সরকার, ভারপ্রাপ্ত আহ্বায়ক মোসাব্বের হোসেন, যুগ্ম আহ্বায়ক মাসুম মিয়া, সদস্য সচিব মোশাব্বের আহমেদ কোয়েলসহ দলের নেতাকর্মীরা।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোসাব্বের হোসেন বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কচুরিপানা অপসারণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। পানি নিষ্কাশন স্বাভাবিক হলে জলাবদ্ধতা কমবে। পাশাপাশি প্রকৃতির ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে