পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
পিরোজপুরের কাউখালী উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের কুমিয়ান এলাকায় নদীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। গুরুতর আহত কনস্টেবল মোঃ জাকির হোসেনকে ছুরিকাঘাত ও ইট দিয়ে আঘাত করা ছাড়াও তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।
বুধবার বিকেলে (১৯ আগস্ট) বিআইডব্লিউটিএ পন্টুন সংলগ্ন এলাকায় বাকবিতণ্ডার একপর্যায়ে বাঁশের লাঠি, ইট ও ধারালো চাকু নিয়ে এ হামলা চালানো হয়। পরে স্থানীয়দের সহায়তায় কাউখালী থানা পুলিশ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়।
এ ঘটনায় সরকারি কাজে বাধা ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আরমান হোসেন। ঘটনার পরপরই অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মোঃ শান্ত (২২)-কে গ্রেপ্তার করে বৃহস্পতিবার (২০ আগস্ট) আদালতে পাঠানো হয়েছে। পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন কাউখালী থানার ওসি (তদন্ত) এবাদ আলী।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied