পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
কক্সবাজারের পেকুয়ায় এসএসসি ও দাখিল-২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। পেকুয়া উপজেলা ছাত্রদলের উদ্যোগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পক্ষ থেকে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২০ আগস্ট) উপজেলা মিলনায়তন হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবুল কাশেম নুরীর সঞ্চালনায় এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাঈমুর রহমান হৃদয়ের সভাপতিত্বে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজিবুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহসান উল্লাহ, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক হারুনুর রশিদ, সাংবাদিক জুবাইদ,এডভোকেট সাইফুল ইসলাম, সাংবাদিক বাহার উদ্দিন, ছাত্রপ্রতিনিধি হিরণ সরওয়ারসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, অবিভাবক ও কৃতি শিক্ষার্থীরা।
প্রধান অতিথির বক্তব্যে পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন বলেন, জিপিএ-৫ অর্জনকারী সকল কৃতি শিক্ষার্থীকে জানাই আন্তরিক অভিনন্দন।
তোমাদের এই সাফল্য তোমাদের পরিবার, শিক্ষক এবং পেকুয়াবাসীর জন্য গর্বের। ভবিষ্যতে আরও ভালোভাবে পড়াশোনা করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে এবং দেশ ও মানুষের কল্যাণে কাজ করবে এটাই আমাদের প্রত্যাশা।
পেকুয়া উপজেলা ছাত্রদলের এই সুন্দর আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।সভাপতির বক্তব্যে উপজেলা ছাত্রদলের আহবায়ক নাঈমুর রহমান হৃদয় বলন, এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী সকল শিক্ষার্থীকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। তোমাদের এই সাফল্য পেকুয়াবাসীর জন্য গর্বের। ভবিষ্যতে আরও ভালো ফলাফল করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করবে এটাই আমাদের প্রত্যাশা।
আজকের এই সংবর্ধনা শিক্ষার্থীদের আরও উৎসাহিত করবে বলে আমি বিশ্বাস করি। সবাইকে আন্তরিক ধন্যবাদ।বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, মেধা ও পরিশ্রমের মাধ্যমে শিক্ষার্থীদের নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে হবে। পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে এসএসসি ও দাখিল-২৬ পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা ও গাছের চারা প্রদান করা হয়।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত